somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেকড্যান্সার অথবা যাযাবর জোনাকি

০৭ ই জুন, ২০২১ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সময়টা ৯৮ কিংবা ৯৯ সাল হবে প্রতিদিনের মত স্কুলে পৌছলাম। বৃষ্টির দিন। ছাত্র-ছাত্রীরা তেমন আসেনি। সবে আসতে শুরু করেছে। ক্লাসে গাল গল্প চলছে। যে যার মত করে এটা সেটা করছে। এক জাগয়ায় কয়েকজন বাংলা মুভি নিয়ে তুমুল আলোচনায় লিপ্ত। গতকাল আনোয়ার নাকি সালমান শাহ, শাবনূরের তোমাকে চাই মুভিটা দেখেছে। এই মুভির একটি গান-

আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার
আমার কানেরই দুল বলেরে তুমি যে আমার
আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার
আমার কানেরই দুল বলেরে তুমি যে আমার
আমার মন বলে রে
যা কিছু আমার সবই যে তোমার........................................

এই গানে নাকি নায়িকা শাবনূর নাচের ঝড় তুলেছে। যেমন নাচ, তেমনি গান, তেমনি কন্ঠ ও সুর, তেমনি অভিনয় .......এটা বলে সে এই গানটা গাওয়া শুরু করলো এবং এক পর্যায়ে নাচতে শুরু করলো। নাচতো নাচ, সে যা করলো সেটা আর এ জীবনে ভুলবার নয়। নাচতে নাচতে সে বেঞ্চের উপর উঠে গেল এবং তার হেংলা, পাতলা শরীরটাকে এমনভাবে দোলাতে লাগলো এবং অঙ্গ ভঙ্গি করতে লাগলো শাবনূর বা যে কোন নায়িকাই ফেল। আমরা সবাই হাসছি এবং এক প্রকার আতঙ্কিত হচ্ছি এই ভেবে যে ও কখন বেঞ্চ থেকে পড়ে যায়। নিয়মিত চর্চা করলে ও যে সময়ের সেরা ব্রেকড্যান্সার হতে পারতো সে আর বলার অপেক্ষা রাখেনা।

তারপর কেটে গেছে অনেক বছর......................স্কুল ছাড়ার পর আর তেমন দেখা স্বাক্ষাৎ হয়নি আনোয়ারের সাথে। পরে জেনেছি আমাদের এই ব্রেকড্যান্সার যাযাবর জোনাকির মত এদেশ থেকে সেদেশ ঘুড়ে ঘুড়ে, উড়ে উড়ে বেড়ায়। ক’বছর আগে দেখা হয়েছে ওর সাথে বেশ ভরাট স্বাস্থ্য, হাসিটা আগের মতই। আমার তখন চোখের সামনে ভাসছে আমার নাকেরই ফুল বলেরে তুমি যে আমার..... গানের সাথে ছিপ ছিপে আনোয়ারের তুমুল নৃত্য।

সময়-ই সময়ের হন্তারক তাইতো যে হতে পারতো ব্রেকড্যান্সার সে হয়ে যায় যাযাবর জোনাকি।

ছবি-নিজের তোলা।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২১ সকাল ১১:০৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×