
ফের রোদ্দুর হবো দোয়েল প্রহরে
যাপিত জীবনের দু:খ ভুলে-
বৃষ্টিজলে যদি তুমি হাতটি বাড়াও
ভুলে যাবো চোখের বিরহী অশ্রু।
মায়াবী জোছনা রাতে শত ডানার প্রজাপতি হবো
ভাসাবো ভেলা হৃদয় নদীতে
অতীতের সব সুখ জড়ো করে
ভুলে যাবে জীবনের সমস্ত কষ্ট।
আমি কেবল তোমারই হবো
স্বপ্নের বন্দরে তরী ভিড়াবো
রোদের কাব্য জড়িয়ে রব সারাক্ষণ
তোমার জন্য মন স্মৃতিকাতর দোয়েল প্রহর।
ছবি-নিজের তোলা
উৎসর্গ- কাজী ফাতেমা ছবি(রোদ্দুর হবো ফের যদি ফিরে পাই দোয়েল প্রহর (জীবন গদ্য) পাঠের পর কবিতার জন্ম)
রোদ্দুর হবো ফের যদি ফিরে পাই দোয়েল প্রহর (জীবন গদ্য)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


