
আজকের দিনটি ব্রাজিলের জন্য নয়, নেইমারের জন্য নয় এবং অবশ্যই ব্রাজিল ভক্তদের জন্য নয়। ভোর থেকেই খেলা দেখার জন্য আগ্রাহ ও উৎসাহ নিয়ে বসে আছি। বিপত্তি বাধলো অনলাইন লাইভ নিয়ে।
অনলাইন লাইভে খেলা দেখার জান্য সার্চ করে যত অবসন আসলো সবগুলো ক্লিক করেও লাইভ খেলা কোথাও খুজে পেলাম না। কোথাও অডিও, কোথাও স্কোর আর কোথাও শুধু লেখাযোখা। অবশেষে ইউটিউভের একটা লিংকে খেলা দেখলাম কিন্তু মন ভরলোনা। কারণ ফুল স্কিন দেখায় নাই। অর্ধেক স্কিন জুড়ে ব্যানার তাতে নেইমার আর মেসির ছবি।
ব্রাজিল কিংবা আর্জেন্টিনা নিজেদের পরিচিত ছন্দময় নান্দনিক খেলা উপহার দিতে পারেনি। প্রথমার্ধে আর্জেন্টিনা হঠাৎ করে একটি খোল করে বসে পুরো খেলায় এই একটি যা প্রাপ্তি। না ছিল মেসির জাদু, না ছিল নেইমারের প্রানবন্ত ফুটবলীয় কারুকায।
ব্রাজিল কয়েকটি সুযোগ নষ্ট করেছে। যাক অবশেষে মেসির েএকটি আন্তর্জাতিক শিরোপা জিতা হলো। নেইমারের সামনে অনেক সময় পড়ে রয়েছে আশা করি সে ভবিষ্যতে দেশের হয়ে অনেক শিরোপা জিতবে।
হাড় জিৎ চিরকাল থাকবেই। তাই প্রিয়দল হেরে গেছে বলে অন্যদলের সমর্থকদের আনন্দ ম্লান করে দেওয়ার মত ঘটনা না ঘটুক।
আমাদের দেশে এই খেলা নিয়ে কোন বিরোধ না হোক, প্রাণহানি না ঘটুক, পরিস্থিতির অবনতি না ঘটুক সেটাই কাম্য।
আর্জেন্টিনাকে অভিনন্দন।
ছবি-নিজের তোলা।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




