
আরব্য রজনী শেষ হয় কিন্তু বাগদাদে
কোন গল্পই সুখের সমাপ্তি হয়না
আজও তাই ভোরের আলোতে বিষাদের অমানিশা
হৃদয়ে ব্যথার ঢেউ হলুদ ঘাস।
তবুও শালিকের জলতৃষ্ণা বুকে নিয়ে
একটি সবুজ পাতা পতনের রোধে
গিরিখাতের মত শব্দহীন অপেক্ষার
জাল বিছিয়েছি জীবনের এই ধূসর জনহীন প্রান্তরে।
ছবি-নেট থেকে সংগৃহীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

