somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কী ধরণের পুরুষ পছন্দ বাংলাদেশের মেয়েদের? চলুন দেখি বিবিসির প্রতিবেদন।

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গল্প, কবিতা বা সাহিত্যে একজন পুরুষের দৃষ্টিতে নারীর সৌন্দর্যের বর্ণনা নানাভাবে উঠে এসেছে। কিন্তু এর উল্টোটা অর্থাৎ নারীর চোখে পুরুষের কোন বিষয়গুলো আকর্ষণীয় সেই ব্যাখ্যা এসেছে খুবই কম।

তার মানে এই নয় যে, পুরুষকে বেছে নেয়ার ক্ষেত্রে নারীদের কোন পছন্দ-অপছন্দ নেই।

সেটা অবশ্যই একেকজনের ক্ষেত্রে একেকরকম।

যেমন পেশায় চিকিৎসক ডা. শামসুন্নাহার বীথির কাছে পুরুষের সৌন্দর্য মানেই তার পরিচ্ছন্নতা, সেটা হোক শরীরের বা মনের।

"আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমাকে এক বড় ভাই খুব পছন্দ করতেন। তিনি দেখতেও বেশ সুন্দর ছিলেন।

কিন্তু আমি তাকে নিয়ে কখনও কিছু ওভাবে ভাবতে পারিনি। কারণ তিনি কখনও সুগন্ধি ব্যবহার করতেন না, যা ছিল তার খুব প্রয়োজন।"

"আমার কাছে শরীর ও মন দুটোর পরিচ্ছন্নতাই এক ধরণের সুন্দর্য। সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে।


পরিচ্ছন্নতা ও পোশাকি আদবকেতা সচেতন পুরুষের প্রতি অনেক নারী আকর্ষণ বোধ করেন

আর আমার একটা অদ্ভূত পছন্দ আছে আর সেটা হল আমি কাঁচা পাকা চুলের ছেলে পছন্দ করি। টাক পড়া নিয়েও আমার সমস্যা নেই। তবে সেটা চকচকে হতে হবে।"


পুরুষের দাড়ির প্রতি অনেক নারীরই আকর্ষণ রয়েছে।

ব্যাবসায়ী নওরিন আক্তার পছন্দ করেন এমন পুরুষ যারা বাইরে কিছুটা এলোমেলো, কিন্তু মনে দিকে অনেকটা গোছানো প্রকৃতির।

তিনি বলেন, "খুব ফরমাল ছেলেদের আমার ভালো লাগেনা। কিন্তু ধরেন একটা ছেলে তার সঙ্গে মানিয়ে একটা পাঞ্জাবি পড়লো, কাঁধে ঝোলা ব্যাগ, চোখে চশমা, চাপ দাড়ি।

খুব গুছিয়ে কথা বলছে,আমার এই ধরণের পুরুষদের প্রথম দেখাতেই ভালো লাগে। "

পুরুষের প্রতি নারীর এমন পছন্দের পরিসর আগের চাইতে অনেক বেড়েছে বলে মনে করেন প্রামাণ্যচিত্র অভিনেত্রী ফারহানা হামিদ।

এক্ষেত্রে মিডিয়ার বড় ধরণের ভূমিকা আছে বলে তিনি মনে করেন।

ব্যক্তিগতভাবে তিনি সৃজনশীল, আত্মবিশ্বাসী সেইসঙ্গে শারীরিক ফিটনেস এবং বাচনভঙ্গির ব্যাপারে সচেতন পুরুষদের পছন্দ করেন।

"একটি ছেলে লম্বা, খাটো, কালো বা ফর্সা হতে পারে কিন্তু সে তার শরীরের ফিটনেস নিয়ে যদি যত্নশীল হয় এবং ফ্যাশনেবলভাবে উপস্থাপন করে,আমি তাদের প্রতি আকৃষ্ট হই।

তাছাড়া ছেলেটা কতোটা স্মার্ট, অন্যকে কতোটা সম্মান দিয়ে কথা বলে। সে কতোটা প্রাণবন্ত। সেগুলোও আমার কাছে ম্যাটার করে।

পুরুষকে পছন্দের বিষয়টি একেক নারীর ক্ষেত্রে একেকরকম।

কিছুটা ভিন্নভাবে ভাবছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ফারজানা ইয়াসমিন। তার পছন্দ ভারী কণ্ঠের পুরুষ।

গায়ের রং তেমন গুরুত্ব না পেলেও লম্বা গড়ন সেইসঙ্গে ক্যারিয়ারে সুপ্রতিষ্ঠিত পুরুষের প্রতি তিনি তার দুর্বলতার কথা জানান।

তবে তিনি এটাও মনে করেন সবকিছুর ওপরে পুরুষের সুন্দর মানসিকতাই মুখ্য।

স্কুল শিক্ষিক তাসনিম চৌধুরীও একজন পুরুষের প্রতি আকর্ষণ বোধ করতে তার পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাকি রুচিশীলতা, মার্জিত আচরণ এবং কথাবার্তায় রসবোধকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

"সবার আগে আমার ভাল লাগে পুরুষের হাইট, তার কণ্ঠ আর তার হাত পা পরিস্কার কিনা।

তাছাড়া পোশাকের সঙ্গে মানিয়ে সে কেমন জুতা পরছে, সেখানেও তার রুচি অনেকটা পরখ করা যায়।

তবে আমার কাছে বেশি জরুরি কেয়ারিং মেন্টালিটি আর তার সেন্স অব হিউমর।"

"যে পুরুষ তার নারী সঙ্গীর ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখে। তাকে হাসাতে পারে, তার চাইতে আকর্ষণীয় আর আবেদনময় আর কিছু নেই।"

এদিকে টেলিভিশন রিপোর্টার বীথি সপ্তর্ষি একজন পুরুষের বাহ্যিক সৌন্দর্যের চাইতে তার বাচনভঙ্গি, কথাবার্তার ধরণ, দায়িত্বশীলতা, সমাজ ও বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি এবং মানুষের প্রতি তার সম্মানবোধকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

ইতিহাসের বিভিন্ন নিদর্শনে পুরুষকে সুদর্শন ও সুঠাম দেহের দেখানো হয়।

"সমাজের যে বেঁধে দেয়া সুন্দর্যের সংজ্ঞা আছে যেমন টল ডার্ক হ্যান্ডসাম, এই বিষয়গুলো আমাকে একদমই টানে না।

আমি একজন পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে তিনটি বিষয়কে গুরুত্ব দেই, প্রথমত তার কণ্ঠ ও বাচনভঙ্গি, দ্বিতীয়ত কথা বলার বিষয়বস্তু ও তার গভীরতা এবং তৃতীয়ত যে সাধারণ আদব কায়দা রয়েছে।

যেমন খাওয়ার সময় শব্দ না করা, নাকে হাত না দেয়া, সেগুলো তারা মেইনটেইন করছে কিনা।"

পুরুষের প্রতি নারীদের এই দৃষ্টিভঙ্গির বৈচিত্র্য, বয়স-ভেদে বদলায় বলে মনে করেন ফ্যাশন ডিজাইনার ও মিডিয়া ব্যক্তিত্ব তাহমিনা শৈলী।

এর পেছনে শিক্ষা, সচেতনতা এবং নারীর স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগকে অন্যতম কারণ হিসেবে মনে করেন তিনি।

বর্তমানে মেয়েদের এমন বিষয়ে খোলামেলা কথা বলাকে বেশ ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন মিজ শৈলী।

"আগেকার ইতিহাস, ধর্মের বইয়ে পুরুষের এক ধরণের বর্ণনা ছিল যে পুরুষ মানেই, সুঠাম দেহ-শক্তিশালী-সাহসী, সেই সবার ওপরে কথা বলে।


বেশিরভাগ নারী পুরুষের মনের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

তেমনি নারীর ক্ষেত্রেও শুধুমাত্র তার বাহ্যিক কিছু সৌন্দর্যের বর্ণনা দেয়া হতো। সেই বিষয়টি কিন্তু এখন আর নেই। তবে এটা আশাবাঞ্জক যে নারীরা এটা নিয়ে কথা বলছেন।"

তবে নারী ও পুরুষের সৌন্দর্য নিয়ে সমাজে যে গৎবাঁধা ধারণা প্রচলিত আছে সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন তিনি।

সর্বোপরি নারীর মনের মতো তার চাওয়া-পাওয়ার বিষয়টিও রহস্যময়।

বিশেষ করে কোন পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে বাহ্যিক ও মানসিক এই দুই সৌন্দর্যের সমন্বয়কে খোঁজেন নারীরা।যার কোন আদর্শ মাপকাঠি নেই।

সানজানা চৌধুরী
বিবিসি বাংলা, ঢাকা

তাই পরিশেষে আমি বলতে পারি একেক জন নারী একেক রকম কারণে পুরুষকে ভাললাগার বিষয়টি প্রাধান্য দেন।

ছবি ও তথ্য- বিবিসি বাংলা থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৭
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

×