somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম ক্রিকেটারের তালিকায় ২ বাংলাদেশি

০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ক্রিকেট বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খেলা। তবে এখন এটা শুধুমাত্র খেলা নয়৷ তার থেকেও অনেক বেশি কিছু৷ উপমহাদেশে এই খেলাটার জনপ্রিয়তা তুঙ্গে। ক্রিকেটাররাও এখন শুধুমাত্র খেলার মাঠে আবদ্ধ নন। ফ্যাশন দুনিয়াতেও তারা সাবলীল। উপমহাদেশের মতো ক্রিকেট নিয়ে পাগলামি পৃথিবীর অন্য কোন প্রান্তে নেই। আর মেয়েরা যে কারণে ক্রিকেট পছন্দ করে তার আসল কারণটা কিছু হ্যান্ডসাম ক্রিকেটারের জন্য বলে ধারণা করা হয়। বিশ্বের যে সকল ক্রিকেটার বর্তমানে সবচেয়ে হ্যান্ডসাম তাদের ১০ জনের নাম তুলে ধরা হল:



১০) অ্যালিস্টার কুক: হ্যান্ডসাম ক্রিকেটারের তালিকায় অ্যালিস্টার কুকের নামটা অবশ্যই থাকবে। কুকের ‘লুকস অ্যান্ড স্টাইল’ শুধুমাত্র ক্রিকেট প্রেমীরাই নয়, ভালোবাসবে ক্রিকেটের বাইরের জগতের মানুষরাও। ২০০৬ সালে ভারতের বিরুদ্ধে অভিষেক ঘটে তার। তারপর তিনি হয়ে ওঠেন ইংলান্ড দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। শুধু দেখার দিক দিয়েই নয়, মানুষ হিসেবেও কুকের তুলনা হয় না।

৯) অ্যাডাম গিলক্রিস্ট: অ্যাডাম গিলক্রিস্ট, অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ব্যাটসম্যান। সর্বকালের সেরা উইকেটকিপার হিসেবে তিনি পরিচিত। তবে উইকেটকিপার হিসেবে তিনি যতটা ভাল ছিলেন ব্যাটসম্যান হিসেবেও তিনি ছিলেন ততটাই বিষ্ফোরক ছিলেন। সর্বকালের সেরা টেস্ট ও ওয়ানডে দলেও সবসময়ই তাকে রাখা হয়। পুরো ক্যারিয়ারে তার আক্রমণাত্মক ব্যাটিং ও দুর্দান্ত উইকেটকিপিং দ্বারা অসংখ্য ভক্ত তৈরি করেন। তবে শুধু খেলা দিয়ে নয়, ৬ ফুটের এই অজি ক্রিকেটারটির ফ্যান রয়েছে তার লুকস এর জন্য।

৮) মাইকেল ক্লার্ক: ২০০৪ সালে ভারতের বিরুদ্ধে খেলার সময় মাইকেল ক্লার্কের বয়স বেশ কমই ছিল। তখন তাকে এতটা ‘কিউট’ দেখতে ছিল, মনেই হত না তিনি কোন ক্রিকেট খেলোয়াড়। ক্রিকেটে যখন বড় চেহারার ক্রিস গেইল ও ম্যাথু হেডেন দাপটের সঙ্গে খেলছেন, ক্লার্ক তখন ছিলেন একটু অন্যরকম। ক্রিকেট ব্যাটের পাশাপশি, নিজের রূপ দিয়েও অনেক ফ্যান বানিয়েছিলেন ক্লার্ক। হ্যান্ডসাম ক্রিকেটারের তালিকায় তিনি রয়েছেন ৮ নম্বরে৷



৭) কেভিন পিটারসেন:৬ ফুট ৫ ইঞ্চির কেভিন পিটারসেন ক্রিকেট জগতের অনতম হ্যান্ডসাম ক্রিকেটার। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে পিটারসেনের। ক্রিকেটার হিসেবে নাম কেনার পাশাপাশি, ইংল্যান্ডে তিনি বিখ্যাত স্টাইল আইকন হিসেবে।

৬) শাহীদ আফ্রিদি: হ্যান্ডসাম ক্রিকেটারের তালিকায় শাহীদ আফ্রিদির থাকাটা একপ্রকার নিশ্চিতই বটে। পাকিস্তানের তরুণীদের মধ্যে তিনি সবসময়ই হট ফেভারিট। ব্যাট হাতেও তিনি বিখ্যাত। বিখ্যাত তিনি বুমবুম নামেও। ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারের তকমা দেওয়া হয় তাকে।

৫) বিরাট কোহলি: ভারতের বর্তমান অধিনায়ক তিনি। বর্তমান সময়ে বিশ্বের সেরা স্টাইলিশ ব্যাটসম্যান। বাস্তব জীবনেও তিনি বেশ ফ্যাশন সচেতন। বিয়ে করেছেন বলিউড সুন্দরী অনুশকা শর্মাকে।


৪) এবি ডিভেলিয়ার্স:হ্যান্ডসাম ক্রিকেটারের তালিকায় এবি ডিভেলিয়ার্সের নাম চার নম্বরে। ব্যাট হাতে বিপক্ষকে নাস্তানাবুদ করার পাশাপাশি, নিজের স্টাইল দিয়ে নারী ভক্তদের মন কিনেছেন এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। মাঠ এবং মাঠের বাইরে তিনি সমান জনপ্রিয়।

৩) ব্রেট লি:বল হাতে ব্যাটম্যানদের উইকেট ছিটকে দেওয়ার পাশাপাশি, বহু নারী হৃদয়ে ঝড় তুলেছেন ব্রেট লি। তাই লুকসের জন্য ভারত থেকে অস্ট্রেলিয়া, সব জায়গাতেই তার ফ্যানের সংখ্যা কম নয়। ক্রিকেটের পাশাপাশি গান-বাজনার প্রতি সখ রয়েছে লির। নিজে গান গেয়েছেন এবং অভিনয় করেছেন সিনেমাতেও। সব মিলিয়ে তিনি একটা প্যাকেজই বটে।


২) তাসকিন আহমেদ: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে গতি তারকা হিসেবে তার আবির্ভব। বাংলাদেশ প্রিমিয়ার লীগে চিটাগং কিংস দলে প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, তিনি বাংলাদেশ এ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিক করেন।এছাড়াও তিনি তার লুক দিয়ে অনেক নারীর মন জয় করে নিয়েছেন।দেখতে সুদর্শন।

১)মাশরাফি বিন মর্তুজা : তিনি একজন ডানহাতি পেসার। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। মাশরাফি বিন মর্তুজাকে ১ নাম্বারে রাখার কারণ সবাই আশা করি বুঝতে পেরেছেন। মাশরাফি এমন একজন খেলোয়াড়ের কোন হেটার্স নেই। যার জনপ্রিয়তা আকাশচুম্বি। মাঠ ও মাঠে বাইরে দায়িত্বশীল মাশরাফি জয় করে নিয়েছেন কোটি ভক্তের মন।তিনি দেখতেও অনেক সুদর্শন।


তথ্য ও প্রতিবেদন গোনিউজ২৪ থেকে নেওয়া।


সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×