বাসায় একা আছি বেশ ক'দিন ধরে। চা খেতে ইচ্ছে হলো চা বানালাম। চা হয়ে গেল বেশি ০১ মগ। এক কাপ খেয়ে ভাবলাম বাকিটা ফেলে না দিয়ে কাজে লাগানো যায় কিনা। সেই বাড়তি চা দিয়ে লাচ্ছা সেমাই রান্না করে ফেললাম।
আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নিজের আবিষ্কারে নিজেই মুগ্ধ।
বাড়তি চায়ের সাথে একটু পানি , একটু গরুর দুধ ও পরিমাণমতো চিনি আর একটু লবণ দিয়ে জ্বাল দেওয়ার পর সেমাই দিয়ে দিলাম বাস হয়ে গেল চা দিয়ে লাচ্ছা সেমাই। যারা দুধ দিয়ে সেমাই খেতে পছন্দ করেন না তাদের জন্য বেস্ট হতে পারে। চাইলে এলাচ ও দারুচিনি ব্যবহার করা যেতে পারে আমি অবশ্য তা দেইনি।
চা জাল দেওয়ার সময়-এর ছবি-

চা এ সময় দেওয়ার পর-

ফাইনালি খাওয়ার জন্য যখন পরিবেশন করা হল-

ছবি ও রেসিপি ক্রেডিট নিজের।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



