somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্বীন ফলের খোঁজে।

০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ত্বীন ফল হল ডুমুর জাতীয় একটি ফল। ত্বীনকে আঞ্জির নামে ডাকা হয়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম Ficus carica। ফাইকাস দলভুক্ত ৮০০ প্রজাতির মধ্যে এই ত্বীন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেশে যে ডুমুর হয়ে থাকে সেগুলো সাধারণত কাকডুমুর। আকারে ছোট এবং পাখির খাবার হিসেবেই সবচেয়ে বেশি কাজে লাগে। কোন কোন গ্রাম এলাকায় এই কাকডুমুর কাচা অবস্থায় সংগ্রহ করে সিদ্ধ করে বেটে চিংড়ি মাছ দিয়ে তেলে ভুনা করে খাওয়া হয়।


ত্বীন দেশীয় কাকডুমুর থেকে আকারে বড় হয়ে থাকে। এর ঘ্রাণ ও স্বাদ অনেকটা পাকা আবরদেশীয় খেজুরের মত, স্বাদে সুমিষ্ট, খুবই সুস্বাদু এবং রসালো। এককথায় বলা যায় ঘ্রাণে, স্বাদে আর পুষ্টিগুণে সেরা একটি ফল হচ্ছে ত্বীন। ত্বীন গাছ তিন থেকে দশ মিটার পর্যন্ত বড় হয়ে থাকে। গাছটি ঘন এবং খসখসে পাতায় ভরপুর থাকে।


পবিত্র ধর্মগ্রন্থ আল কুর-আনে ত্বীন নামে একটি সুরা আছে। মহান আল্লাহ্ ত্বীন ফলের নামে কসম খেয়েয়েছেন। হযরত আদম (আঃ) ও হাওয়া (আঃ) জান্নাতে থাকাকালীন আল্লাহর নিষেধ অমান্য করে গন্ধম খাওয়ার পর যখন বস্ত্রহীন হয়ে পরেছিলেন তখন এই ত্বীন ফলের পাতা দিয়েই ওনারা লজ্জা নিবারন করেছিলেন। তাই বলা যায় ত্বীন একটি জান্নাতী ফল। রাসুল (সা.) ত্বীন ফল অনুসারীদের মধ্যে বণ্টন করে দেয়ার সময় বলতেন, ‘এটি খাও, কারণ এতে অনেক রোগের ঔষধ রয়েছে।’




আশ্চর্জজনক ও বিস্ময়কর এই ত্বীন ফল এর উপকারিতা সম্পর্কে মেডিক্যাল সাইন্সে প্রমানিত অনেক রিপোর্ট আছে। ভিটামনি-এ,বি,সি,কে ছাড়াও এই ফলের মধ্যে আছে কার্বোহাইড্রেটেড, সুগার, ফ্যাট, প্রোটিন, থায়ামিন, রিবোফ্লাবিন, ক্যালসিয়াম এবং আয়রনসহ নানাবিধ পুষ্টিগুণ। পুষ্টি গুণের পাশাপাশি এটির বহুবিধ ওষুধি গুণও রয়েছে। ত্বীন ফল দিয়ে জ্যাম, জ্যালি, চাটনি ইত্যাদি তৈরি করে খাওয়া যায়।



ত্বীন পৃথিবীর অনেক দেশে এর চাষাবাদ হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং এটি হলো একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আফগানিস্তান থেকে পর্তুগাল পর্যন্ত এই ফলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। এর আদি নিবাস মধ্যপ্রাচ্য। সবচেয়ে বেশি চাষ হয় তুরস্কে। বৎসরে তিন লক্ষ টনের বেশি উৎপাদন হয় সেখানে। পরেই আছে মিশর, মরক্কো, আলজেরিয়া, ইরান এবং সিরিয়া।




ত্বীন এর বহুবিধ উপকারের মধ্যে নিম্নে কয়েকটি উল্ল্যেখ করা হলো:



১। পুরুষত্ব ও নারীর যৌন স্বাস্থ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


২। ডায়াবেটিস নিয়ন্ত্রনে এর ভূমিকা রয়েছে।

৩। ব্লাড প্রেসার নিয়ন্ত্রন, হার্ট ও কিডনি সুরক্ষায় কার্যকর।


৪। হার্টের সুরক্ষায় কাজ করে।


৫। কোষ্ঠকাঠিন্য দুর করে।


৬। হাড়ের সুস্থতা বজায় রাখে ।



৭। ত্বকের চিকিতসায় ভাল ফল দেয়।



৮। চুলের যত্নে বেশ উপকার পাওয়া যায়।


৯। ইউরিনারি ব্লাডারের কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি করে।


১০। ওজন কমাতে কিংবা বাড়াতে সাহায্য করে।


বর্তমানে আমাদের দেশেও কেউ কেউ শখে এই ফল চাষ করছেন এবং আশার কথা হচ্ছে বাণিজ্যিকভাবেও চাষ শুরু হয়েছে। আমদানীকৃত ত্বীন ফল এখন দেশের মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে। মান ভেদে দাম ১৮০০, ১৬০০, ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

প্রথম ছবি নেট থেকে নেওয়া বাকি দুটো আমার তোলা।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫০
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

×