somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যা নিয়ে উক্তি ও কিছু কথা

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আত্মহত্যা ভাবনা একবার হলেও ‍উকি দিয়ে যায় অধিকাংশ মানুষের জীবনে। আত্মহত্যা কখনো সমস্যার সমাধান নয়। তাই এ বিষয়টি নিয়ে জানতে হবে, বুঝতে হবে, জানাতে হবে, সচেতন হতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বলছে প্রতি বছর সারা পৃথিবীতে আট লক্ষেরও বেশি মানুষ আত্মহত্যা করে নিজের জীবন শেষ করার পথ বেছে নেন। এর অর্থ প্রতি ৪০ সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও একজন মানুষ আত্মহত্যা করে থাকেন। এছাড়াও আরও বহুগুণ মানুষ আত্মহত্যা করার চেষ্টা করেন। আত্মহত্যার দিক দিয়ে যেসব দেশ প্রথম সারিতে রয়েছে-গায়ানা, উত্তর কোরিয়া,দক্ষিণ কোরিয়া,শ্রীলঙ্কা,লিথুয়েনিয়া।

বিশ্বে আত্মহত্যার হারে বাংলাদেশের স্থান দশম-২০১৫ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে আত্মহত্যার হার ঝিনাইদহে সবচেয়ে বেশি।



আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়।’
— সুরা নিসা, আয়াত : ২৯


যে ব্যক্তি যা দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামে তাকে সেই জিনিস দ্বারাই শাস্তি দেয়া হবে।
— সহীহ বুখারী


আত্মহত্যা জীবনে সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়।
— নেপোলিয়ন বেনাপোর্ট


সভ্যতাগুলো আত্মহত্যার মাধ্যমেই নিশ্চিহ্ন হয়ে যায়, হত্যার কারণে নয়।
— আরনোল্ড টয়েনবি

আত্মহত্যার চেয়েও বড় কাপুরুষতা হলো আত্মহত্যাকারীকে আত্মহত্যা এর মুখে ঠেলে দেয়া।
— অ্যাশলেই পার্ডি


আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান।
— ফিল ডোনাহিউ


আত্ম সমালোচনার সবচেয়ে বাজে উপায় হলো আত্মহত্যা।
— রবার্ট হেইনলেন

আত্মহত্যা খারাপ এর সম্মুখীন হওয়ার হারকে কমিয়ে দেয় না, বরং আপনার জীবন থেকে ভালো কথাটি মুছে দেয়।
— ভিক টুয়েনটিস


আত্মহত্যা কোনো উত্তর নয় বরং জীবন নামক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অজুহাত মাত্র।
— আল গ্রিন

আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না বরং সমস্যার সমাধান এর জন্য চেষ্টা চালিয়ে যান।
— হেইলেই উইলিয়ামস


সৃষ্টিকর্তা আত্মহত্যাকে নিষেধ করেছেন বলে এটি জঘন্য নয়, বরং এটি জঘন্য জন্যই সৃষ্টিকর্তা এটিকে নিষেধ করেছেন।
— ইমানুয়েল ক্যান্ট



আশার আলো একবার ডুবে গেলেই যে আত্মহত্যা করতে হবে এমন কিছু নেই, মনে রাখবেন সূর্য কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ঠিকই আলো দেয়।
— জাকারিয়া মাসুদ


আত্মহত্যা কখনো ব্যাথার অবসান ঘটায় না বরং এটি তা অন্য কারোর উপর চাপিয়ে দেয়।
— অস্কার ওয়াইল্ড



তথ্য ও ছবি কৃতজ্ঞতা-বিবিসি বাংলা, dw.com ও ইন্টারনেটের বিভিন্ন উৎস।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×