
আহা এই ছবিখানার ন্যায় এমন করিয়া যদি লিখিয়া যাইতে পারিতাম মনের কথা তবে না হয় জীবনকে স্বার্থক ভাবিতাম। লিখিতে পারি না মনের যত কথা, সে যে নিজের প্রাণে বাজে কত বড় ব্যথা, কেন পারিনা লিখিতে সব মনের কথা ?
বিবিধ কারণ আসিয়া অক্টোপাশের ন্যায় হাত পা জড়িয়া বাধে, মনুষ্য জন্মের দায়িত্বের যে বোঝা চাপাইয়াছে কাধে, হইা ছাড়িয়া কেমন করে দিবশ ও রজনী লিখবো ভাবিয়া!
সময়ের সমরে, সংসারের মহারণে ব্যস্ততার বাতাবরনে আটকাইয়া কাহাতক আর লিখতে পারা যায়। হায়! লিখিতে পারা যায়?
সংসার, সন্তান, গৃহিণী, বন্ধু-বান্ধব, বাস্তব দুনিয়া, সোশ্যাল মিডিয়া সবাই সমম্বরে কহিছে সময় দাও, সময় দাও মোরে। আমি কেমন করে লিখিবো এতসব ময়ের হা করা মুখ বন্ধ করিয়া, সমেয়ের এহেন হিসবা-নিকাশ মিঠাইয়া দিয়া।
তাইতো মনের কথা রহিয়া যায় মনে, দুঃখের নীল বিষ বিষাইয়া উঠে প্রাণে।
আপনাদেরও এইরূপ হইতেছে নাকি, পাঠক ভাবিয়া কহেন দেখি.........................
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


