somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাদ্য রাজনীতি চরম অমানবিক রাজনীতি

১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮ মার্চ বৃহস্পতিবার, ১৯৭১ সাল......।

৪৩,০০০ টন গম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 'SS Elizabeth' নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে উল্লেখিত গম খালাস করার কথা। কিন্তু, অনেকের প্রিয় 'পাকিস্তানী মুসলমান ভাইরা' সিদ্ধান্ত নিয়েছিল এই খাদ্য শস্য বাঙালিদের না দেবার। সেদিন জাহাজটির পন্য খালাস না করেই, গতিপথ বদল করে চট্টগ্রাম থেকে করাচী নিয়ে যাওয়া হয়। স্মর্তব্য, একাত্তরের মার্চ মাসের প্রথম সপ্তাহে আরও দুটি খাদ্যবাহী জাহাজ ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় করাচীতে।

পৃথিবীতে অনেক কিছুই রাজনৈতিক ও সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়, জ্বালানি তেল তার অন্যতম। সবচেয়ে জঘন্য হচ্ছে খাদ্য নিয়ে রাজনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান একাত্তরে খাদ্য রাজনীতিই করেছিল।

উপমহাদেশ লুঠে নেয়া ব্রিটিশরাও, একই ভূমিকা রেখেছিল ১৯৪৩ সালের দুর্ভিক্ষে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৯৪৩ সালে যখন বাংলার মানুষ বেঘোরে মরছিল, 'চার্চিল' সাহায্যের হাত বাড়ায়নি। শুধু তাই নয়, অন্যেরা যেন দুর্ভিক্ষপীড়িত মানুষের সহায়তায় এগিয়ে না আসে সে বিষয়েও চার্চিল ব্যবস্থা নিয়েছিল।

দুর্ভিক্ষপীড়িত মানুষের মৃত্যুতে চার্চিল সামান্য দয়া অনুভব করেনি বরং মন্তব্য করেছিল, 'ভারতবাসী, খরগোসের মত বাচ্চা দেয়।'

ব্রিটিশ বর্বর চার্চিলের মতোই, ১৯৭৪ সালের খাদ্য সংকটে হেনরি কিসিঞ্জার খাদ্যকে ব্যবহার করেছিল বাংলাদেশের বিরুদ্ধে। কারণ, একাত্তরে বাংলাদেশের অভ্যুদয় ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মতো পরাশক্তির পরাজয়। সেই পরাজয়ের প্রতিশোধ এরা নিয়েছিল ১৯৭৪ সালের খাদ্য সংকটে এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

১৯৪৫ সালে 'ঠুঁটো জগন্নাথ' হিসেবে শ্বেতাঙ্গদের হাতে 'পয়দা' হওয়া জাতিসংঘ, ২০২২ সাল অবধি কোন যুদ্ধটি থামাতে সক্ষম হয়েছে আমাদের জানা নেই। আমাদের স্মরণে আসছে না, এই প্রতিষ্ঠান বিশ্বজুড়ে সবার নাকের ডগায় আরোপিত যুদ্ধের ফলে, অবধারিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা কোটি কোটি আদম সন্তানকে বাঁচাতে কোন কার্যকর ভূমিকা রেখেছে ?

পৃথিবীর সুস্পষ্টভাবেই ২ ভাগে বিভক্ত। চলমান ইউক্রেন যুদ্ধ বর্ণবাদী, বর্বর, নির্মম শ্বেতাঙ্গ আধিপত্যকে সবার চোখের সামনে 'নাঙা' করে দিয়েছে। 'সাদা শরণার্থী' আর 'কালো শরণার্থী' কিন্তু এক নয়।

'সাদা আর কালো'তে বিভক্ত পৃথিবী, ধনী আর নির্ধনে লড়াই চলছে।

অন্যদিকে, আমাদের তৃপ্তির ঢেঁকুর তোলার কোন সুযোগ নেই। নিশ্চিতভাবেই, পরাজিত পাকিস্তানী ভাবধারার অমানুষরা থেমে নেই। এমনকি দু'হাজার সালের পর জন্মানো শিশুটিও সেই ভাবধারা লালন করতে পারে। একাত্তরে, শত্রু ছিল চিহ্নিত, আজ সে বহুরূপী।

তথ্যসূত্র -আদর্শ মেঘনা সামাজিক সংগঠন।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:০৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×