
একটা সময় অনেক কিছু নিয়মিত আমল করা হতো। কিন্তু দিন দিন আমল করা কমে যাচ্ছে। এর অন্যতম কারণ-ব্যস্ত জীবন, প্রযুক্তি আসক্তি, ফেসবুক, ব্লগসহ অনলাইন মিডিয়ায় সময় দেওয়া ও নানান কাজের উছিলা আমনে আসা।
ধর্মীয় নতুন কোন দোয়া, সূরা কিংবা অন্যকিছু আয়ত্ত করা হচ্ছেনা। রমজান মাসে একটা সুযোগ থাকে আমল করার কিন্তু যতই সময় যাচ্ছে ততই উপলব্দি করছি একযুগ আগের সেই আমির সাথে আজকের আমি আমলের দিক দিয়ে কোন ভাবেই এগোতে পারছিনা।
আপনারাদের কার অবস্থা কি জানিনা। ভাল কিছু উপদেশ দিতে পারেন।
সিয়াম সাধনা সবার সুন্দর ও পরিপূর্ণ হোক।
ছবি-.islaminlife.com থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


