বিকালে ঘুম থেকে উঠে কন্যার মন মেজাজ ঠিক হওয়ার পর সে ডানা কাটা পরি গানটা গাইলো বার দুয়েক। ইফতারের পর পর বলল আমি নাচবো। আমি বললাম নাচো।
সে বলল গান দাও, আমি বললাম কোনটা ?সে বলল ডানা কাটা পরি।
ইউটিউবে সার্চ দিতেই পরিমনির ডানা কাটা পরি গান টা চলে এলো। কিন্তু কন্যার এটা পছন্দ নয় । সে কার্টুন ভার্শন গানটা প্লে করে নাচতে শুরু করলো।
নাচের প্রতিভাটা হয়তো আমার কাছ থেকেই পেয়েছে, একসময় আমি নাচের প্র্যাকটিস করতাম। আমি কয়েকটা মুদ্রা দেখানোর পর সে বিরক্ত হয়ে নিজ থেকে চেষ্টা করতে লাগল এবং একটু পরপর মোবাইল থেকে দেখে সেরকম করার চেষ্টা করতে লাগল।
এই যে ডানা কাটা পরির মোটো গান নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে গেছে এটা ঠেকানো যাবে না ।তাই একটি জাতির সুস্থ সংস্কৃতি চর্চা খুবই জরুরী ভাবে করা প্রয়োজন।



সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


