মেঘ বৃষ্টির দিনে...
১৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে..........হোক না কিন্তু বন্যা চাইনা। অনেকেই এই অঝড় বর্ষার দিনে আরামে আয়েশে সারাদিন বিছানায় গড়াগড়ি দিয়ে ভুনা মাংস আর খিচুড়ি খাবেন কিন্তু আমার কেবলই মনে হয় আমরা কত ভাল আছি অথচ সিলেট ও সুনামগঞ্জে নেমে এসেছে মানবিক বিপর্যয়।
বাড়ি ঘর সব তলিয়ে গেছে, দোকানপাট নেই। খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। শুধু মাত্র এক কাপাড়ে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রিয় জনের হাত ধরে বেড়িয়ে পড়েছে কারণ বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় কিছু।
বিদ্যুৎ নেই , যোগাযোগ নেই কে কোথায় কিভাবে আছে চরম উৎকন্ঠা নিয়ে দিন পার হচ্ছে। বানের জলে বৃষ্টি যেন অভিশাপ হয়ে দেখা দিয়েছে। কত মায়ের কোল থেকে স্রোতের পানিতে কোলের শিশু ছিটকে পড়ে হারিয়ে গেছে চিরতরে তার সঠিক হিসাব পাওয়া ভার।
তাই বৃষ্টি দিনে বিলাসী স্মৃতি বাদ দিয়ে সিলেটবাসীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন সবাই। দ্রুত বন্যা পরিস্থিতি স্বাভাবিক হোক সেই কামানা করছি।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২২ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুন
বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন