
খোলা জায়গায় পানিভরতি প্লাস্টিকের একটি বোতল পড়ে ছিল। বারবার বোতলটি থেকে পানি পানের চেষ্টা করছিল একটি দোয়েল পাখি। কিন্তু সুচালো ঠোঁটের জন্য পারছিল না। হঠাৎ দোয়েলটি পাশ থেকে ছোট নুড়ি পাথর কুড়িয়ে এনে বোতলের ভেতর ফেলতে শুরু করে। একপর্যায়ে পানি উপচে উঠলে তা পান
করে তৃষ্ণা মেটায় দোয়েলটি। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঈশপের তৃষ্ণার্ত কাক ও তার বুদ্ধিমত্তার জনপ্রিয় গল্পটির মতোই দোয়েলের এই পানি পানের কা- বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। ঈশপ লিখেছিলেন, কলসিতে থাকা পানি পান করতে না পেরে তৃষ্ণার্ত এক কাক তাতে ছোট ছোট নুড়িপাথর ফেলে। এতে কলসির পানি উপচে ওঠে। তখন কাকটি সেই পানি পান করে তৃষ্ণা মেটায়। ছোটবেলায় পড়া সেই গল্প যেন এবার বাস্তব হয়ে ধরা দিয়েছে সবার সামনে। শুধু কাকের জায়গায় এবারের ঘটনায় রয়েছে দোয়েল পাখি।
তৃষ্ণার্ত দোয়েলের পানি পানের ভিডিও ফুটেজটি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গত শনিবার প্রচার করেছে।
ছবি ও তথ্য সূত্র ঃ https://www.dainikamadershomoy.com/
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২২ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




