somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন ঘটনা কেন যে ঘটে !

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




২০০৩, ৪, ৫ সাল বা আগে পরে হতে পারে। সেসময় আমাদের থানার সাথে সড়ক পথে যোগাযোগ ছিলনা। দাউদকান্দি বা ঢাকা যেতে প্রথমে ট্রলারে করে যেতে হতো। সেই ট্রলার চলাচল যুগের ঘটনাটা আজও মনে পড়ে যায় আর ভাবলে শিউরে উঠি।

ট্রলারঘাটে পৌছে ট্রলারে বসে আছি। এক ঘন্টা পর পর ট্রলার ছাড়ে। গরমকাল। খুব রোদ উঠেছে। ট্রলার প্রায় ভরে গেছে। টাইমও শেষ হয়ে আসছে। শেষ মূহুর্তে কয়েকজন যাত্রী দৌড়ে এসে উঠল। তাদের মধ্যে বাচ্চা কোলে এক নারীও ছিল।

ট্রলার ছেড়ে দিয়েছে। যাত্রীরা যে যার মত বসে আছে। নদীর ঢেউ কেটে কেটে ট্রলার সামনে এগিয়ে যাচ্ছে পিছনে সরে যাচ্ছে গ্রাম, জনপদ, মাঠ, ফসলের ক্ষেত।

গরমে এক ঝলক বাতাস যেন শরীরে শান্তির পরস বুলিয়ে দিচ্ছে। কেউ কেউ পরিচিত জনদের সাথে গল্পগুজব করছে। হঠাৎ সেই বাচ্চা কোলে রাখা মহিলা ঢুকরে কেঁদে উঠল। সে তার বাচ্চার দিকে চেয়ে আছে তারপর বাচ্চাকে নিবিরভাবে চেপে ধরে হাত দিয়ে আদর করছে আর কান্না করছে। ব্যাপারটা কেউ না বুঝে মহিলার দিকে সবাই তাকিয়ে আছে।

একজন জিজ্ঞেস করল, আপনি কাঁদছেন কেন ? বাবু কি অসুস্থ ?

প্রশ্নটা শোনার পর মাহিলাটা আর্তনাদ করে উঠল। সে আহাজারি করে বলেতে লাগলো- আমার বাছা আর নাই গো। আমার যাদুরে ওরা মেরে ফেললগো। মহিলা বিলাপ করেই চলল।

মহিলা যাত্রীরা মহিলাকে শান্তনা দিতে লাগলো। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছেনা সে মরে গেছে বরং সে মায়ের কোলে পরম মমতায় ঘুমিয়ে আছে। তারপর আস্তে আস্তে সব জানা গেছে কিভাবে কি ঘটেছে।

মৃত বাচ্ছাকে আগলে রাখা একমাত্র একজন মায়ের পক্ষেই সম্ভব। মহিলার বাচ্চা অসুস্থ ছিল। মহিলা বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে যেতে চেয়েছিল চিকিৎসার জন্য। কিন্তু গৃহস্তের বউ বাড়ি না থাকলে সিজনের এই সময়ে ফসল বোনা ও কামলাদের খাওয়া দাওয়া করানো কষ্টকর হয়ে যাবে তাই তাকে যেতে দেওয়া হয়নি।

কিন্তু বাচ্চা যখন পৃতিবীর মায়া ত্যাগ করে চলে গেছে তখন মা কিছুতেই বিশ্বাস করতে পারছেনা তাই সে স্থানীয় ফার্মেসীগুলোতে না গিয়ে দাউদকান্তি বড় ডাক্তার দেখিয়ে নিশ্চিত হবে যে তার বাচ্চা আসলেই মরে গেছে কিনা। তাই সে বাচ্চাকে দাফন কাফন না করিয়ে এক প্রকার পালিয়ে এসেছে।

সকলে এবার তার গ্রাম ও স্বামীর নাম জানতে চায়। সেই পাষন্ড লোককে গালিগালাজ করতে থাকে।

আমার শরীর মন কেমন যেন করতে লাগলো মৃত বাবুটাকে মহিলার কোলে পড়ে থাকতে দেখে। আজও মনে পড়লে কেমন যেন লাগে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৩
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অথচ সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল পানিকে

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে জুন, ২০২৬ রাত ৩:০৫


তারেক রহমান এখন চীনে আছেন। গতকাল বেইজিংয়ের দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বসে আনুষ্ঠানিক বৈঠক শেষ করলেন। তিস্তা নদীর জন্য কারিগরি সহায়তা চাইলেন, নদীভাঙন ঠেকানোর উপায় খুঁজলেন, এমনকি... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×