somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ মাইদুল সরকার
জীবন কেবলই ফুরিয়ে যায়।

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়- ২৯

০৩ রা মে, ২০২৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





মেয়ের অদ্ভুত সাজ, পোশাক নিয়ে আজকের গল্প।

ঈদের পর বাসায় এসে দেখি ওয়ারড্রবে নতুন করে জামা কাপড় রাখার জায়গা নেই। ঈদে নিজেদের কেনাকাটা করা ও গিফট পাওয়া জামা কাপড় কোথায় রাখা যায় সেটা নিয়ে আমার বউ বলল- ওফ ! কোথায় যে রাখি মাথা নষ্ট।

বাবু শুনে বলল-কেন তোমার মাথা নষ্ট, কমায় ফেল।

তার এই রেডিমেট উত্তর শুনে আমি বললাম- তা বুড়িতো বেশ বলেছে। ঠিক আছে বাবুর মা এবার জামা কাপড় কমায় ফেল। তাহলে আর মাথা নষ্ট হবেনা।

মেয়ে যেই খেলতে বেড়োলো এমনি আমরা দুজন ওয়ারট্রপের সব জামা কাপড় বের করে আলদা করা শুরু করলাম। একদম পুরোনো গুলো ফেলে দেব আর আধা পুরাতনগুলো গরিব মানুষকে দিয়ে দেব।

সমস্যা হচ্ছে আমার ওয়াউ যেটাই ফেলে দিতে চায় সেটাই তার মায়া লাগে। আমি বললাম এরকম হলেতো তোমার নতুন জামাকাপড়ে রাখার জন্য আরও আলমারী, ওয়ারড্রপ বানাতে হবে। তাড়াতাড়ি কর বাবু এসে পড়লে সবগুলো হাতাবে, কোনটা গায়ে পরবে, কোনটা ছুড়ে ফেলে দিবে।

কাজ প্রায় শেষের পথে এমন সময় মেয়ে আমার এসে পড়ল। তারপর সে মায়ের এটা সেটা গায়ে দিতে লাগলো। অবশেষে মায়ের মোজা, নেকাব, জুতা পড়ে অদ্ভুত সাজ দিল, বলল সে নাকি আরবি সাজ দিয়েছে। ছবি তুলতে যেতেই তাড়াহুড়া করে হাতে থাকা টিস্যু আর ব্যান্ড মাথায় দিয়ে ছবি তুলল।

তার পর মায়ের হেজাব না পেয়ে গামছা দিয়ে হেজাব পড়ল। তার মা দেখে বলল- মাসআল্লাহ কি সুন্দর করে হেজাপ পড়েছে। একটা ছবি তুলে রাখেন। ব্যস ছবি তুললাম। এরকম অদ্ভুত কিংবা মডেল সাজতে তার জুড়ি মেলা ভার।






বেশি নড়াচড়া করছে দেখে বললাম সুন্দর করে দাড়াও, একটা ছবিও ভাল মত উঠাতে পারিনা। সে কথা শুনে মন খারাপ করল সেটাও ফ্রেম বন্দি করলাম।

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৩ দুপুর ২:৫২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×