somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত জীবনের কথামালায় থমকে গেল ব্লগিং।

০৫ ই মে, ২০২৩ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যাপিত জীবনে মানুষের সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা থাকবে।

কিন্তু মানুষের জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে মানুষ নিজেকে আর ধরে রাখতে পারে না। নিয়ন্ত্রণ করতে পারে না। ঠিক তখনই ঘটে অঘটন।

গতকাল বন্ধের দিন মেয়ের সাথে সময় কাটিয়ে, বাইরে গিয়ে তার ছোট সাইকেল বড় রাস্তায় চালিয়ে সে বেশ পুলকিত। বাহিরে থেকে এসে বিছানায় শরীর এলিয়ে দিয়ে উত্তরের জানালাটা খুলে ব্লগে ঢুকলাম। সময়টা তখন দুপুর সাড়ে বারোটা। ভাবলাম গোসল আর নামাজের আগে একটু ব্লগে সময় দেই।

ব্লগ পড়ছি, কমেন্ট করছি। শেরজা তপন ভাইয়ের তিন চাকায় বাধা জীবন এর এক গেরস্ত রিক্সা চালকের গল্প পরে সেই রিকশা চালকের জন্য বেশ খারাপ লাগছিল ঠিক তখনই আমার বেড রুমের জানালা দিয়ে উত্তরের বাতাসে ভেসে এলো এক বিষন্ন পুরুষ কন্ঠের কথামালা।

লোকটি এত জোরে ফোনে কথা বলছিল যে, মনে হয় পাশে বসে কেউ কথা বলছে। পাশের বিল্ডিং, নাকি ওপাশের টিনশেড নাকি পাশের ফ্ল্যাট নাকি আমাদের বিল্ডিং এর দোতলা থেকে কথাগুলো আসছে সেটা বুঝা যাচ্ছেনা।

সেই অদেখা পুরুষের যাপিত জীবনের কষ্টের কথাগুলো আমার কর্ণ কুহুরে প্রবেশ করতেই আমার ব্লগিং থমকে গেল।

শোনার ইচ্ছা ছিল না কিন্তু কথাগুলো এত স্পষ্ট ও মর্মান্তিক যে আপনা আপনি শুনে গেলাম।

সে মানুষটি ফোনে তার শ্বশুরকে বলছিল-

আপনার মেয়েকে বলেন আজকের মধ্যে ঢাকা ছাড়তে।

সম্ভবত ফোনের অপরপ্রান্ত থেকে লোকটির শ্বশুর বলছিল কেন কি হয়েছে?

এই কথাটা শোনা মাত্র সে আহত বাঘের এর মত চিৎকার করে উঠলো।

কেন আপনি জানেন না কি হয়েছে ? কি হচ্ছে ? আপনার মেয়ে আর আপনার ওই শয়তান বউ মিলে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। আমাকে শেষ করে দিয়েছে।

আপনার মেয়ে ঢাকা থেকে বেলেল্লাপনা করবে আর আমি তা মেনে নেব কখনোই না। তারপর সে কানায় ভেঙে পড়ে বলল যদি আজকের মেয়ে মধ্যে ঢাকা না ছাড়ে তাহলে আমি আত্মহত্যা করব।

আমি আর বাঁচতে চাই না। আমার আর বাঁচার ইচ্ছে নেই।

সম্ভবত তার শ্বশুর তাকে শান্ত হতে বলছেন এবং তার বাবা- মার সাথে কথা বলতে বলছেন।

সেটা শুনে সে হুংকার দিয়ে উঠলো। আমার কারো সাথে কথা বলা লাগবে না। আমার কাউকে লাগবে না ।আপনার মেয়ে যদি আজকের মধ্যে পটুয়াখালী না পৌঁছায় তাহলে আমি সুইসাইড করব। আমার এক কথা ব্যস।

এটা কি জীবন ! এটাকে কি জীবন বলে। আমার ছয় ছয়টি প্রপোজাল তারা নষ্ট করেছে।

নিশ্চয়ই কিছু এমন একটা ঘটেছে যা খুবই বেদনাদায়ক। হয়তো চরমসীমায় পৌঁছে গেছে ব্যাপারটা। তাইতো একজন পুরুষকে এতটা অসহায় মনে হল। বর্তমান সময়ে মানুষের যাপিত জীবনের এই দুঃখ-কষ্টর সহজ সমাধান এর পথ রুদ্ধ হয়ে যাচ্ছে।


ছবি-নিজের তোলা।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২৩ সকাল ১১:৪৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৬

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন: দখলদার আমেরিকার যুদ্ধাপরাধ ও ক্ষয়ক্ষতির হিসাব

অন্তর্জাল থেকে।

এ যাবত প্রকাশিত সংবাদ অনুসারে, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই অবৈধ যুদ্ধে ইতোমধ্যে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×