
এই পৃথিবীতে তুমি কোথায় আছ প্রজাপতির মত ?
হৃদয়ে কি দু:খ জাগে উত্তাল ঢেউয়ের মত কত
দেখ মধু মঞ্জুরী লতায় ফুল ফুটেছে তোমার আশায়
তুমি কি ছুঁয়ে দিবেনা তারে তব ভালোবাসায়।
এই পৃথিবীতে তুমি কোথায় আছ ফড়িং এর মত ?
হৃদয়ের না বলা কথা বল মন চায় আরও যত
বুক ফেটে যায় তোমারে পাবার পিপাসায়
তোমারে ভরে তুলেতে চাই আমার ভালোবাসায়।
এই পৃথিবীতে তুমি কোথায় আছ নীল ঢেউ এর মত ?
সাগর তোমার ভালোবাসা নদী আমি চলছি অবিরত
তোমার মোহনাতে ফুটবে এবার রক্ত জবা ফুল
আমি ক্লান্তি পথিক চাইগো এবার একটুখানি কূল।
এই পৃথিবীতে তুমি কোথায় আছ কোকিলের মত ?
মন ভুলাতে গাও কি গান সবুজ বসন্তে শত শত
অবেলাতে ঝড়ে গেলে অতি সাধের প্রেমের ফুল
জনম ভরে কাঁদে মানুষ করে একটুখানি ভুল।
ছবি-নিজের তোলা।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


