somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ফোনকল...

২১ শে মে, ২০১৫ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক সকাল-সন্ধ্যা-রাত সে অপেক্ষায় থাকতো একটি ফোনকলের...

মুঠোফোনে ভেসে উঠা কোন এক নাম্বার, যা দেখলে তার হৃদস্পন্দন একসময় বেড়ে যেত...

বেলা অবেলার ফাঁকে যে নাম্বারের এফএনএফ লিস্ট থেকে হয়তো সে হারিয়ে গিয়েছিল...

একটি ফোন কলের অপেক্ষায় যার রাত কাটতো নির্ঘুম...
___ ___ ___

বিশেষ তারিখগুলোর শুরুতে রাত বারোটায় সে অপেক্ষায় থাকতো ওপ্রান্তের মানুষটি সমস্ত দুঃস্বপ্নকে মিথ্যে প্রমাণ করে কল দিয়ে বলবে...

--"এই তোমার মনে আছে, আজ কত তারিখ... দেখি বলতো আজ কি হয়েছিল"

ছেলেটা হয়তো মেয়েটার অভিমান দেখার জন্য ইচ্ছে করেই বলত...

--"না তো... আজ কি বিশেষ কিছু?"

মেয়েটা কপট রাগ করে বলত...

--"এই তোমার ভালোবাসা... আমাদের প্রথম দেখার তারিখটাও তোমার ঠিক মনে নেই!!"

......তারপর চলতো আগেরমত করে ছেলেটার চেষ্টা, মেয়েটার অভিমান ভাঙ্গানোর।

এসব কথা ভাবতে ভাবতে সে কখন যে ঘুমিয়ে পড়তো বুঝতেই পারতো না... কিন্তু ওপ্রান্ত থেকে কল আর আসতোনা কখনো।

তার মুঠোফোনের পর্দায় ভেসে উঠা প্রতিটা অপরিচিত নাম্বার তাকে বিচলিত করে তুলতো...কিন্তু না প্রতিবারই সে হতাশ ...।

অপেক্ষা অপেক্ষা অপেক্ষা...

একদিন দুইদিন করে সপ্তাহ-মাস-বছর গড়িয়ে যেতো... কিন্তু কাঙ্খিত নাম্বার থেকে কল আর আসতো না।
.... .... ....

তারপর...তারপর একদিন অপেক্ষারাও অভিমান করে মরে গেল...
সমস্ত ভালোবাসা সময়ের ধুলিতে চাপা পড়ে অদৃশ্য হলো...
ধুলোজমা অনুভূতি ঠিকমতো কাজ করা বন্ধ করে দিল...
হৃদপিণ্ডও যেন শত্রুতা করে বিশেষ কারো জন্য স্পন্দন কমিয়ে দিলো...।

অনেক অনেকদিন পর...

সেই অতি পরিচিত নাম্বার থেকে ছেলেটার মুঠোফোনে একটি ফোনকল...

মেয়েটা অতিপরিচিত কিন্তু যেন অপরিচিত কন্ঠে জিজ্ঞেস করে,

--"হ্যালো, তুমি কি আছো?"

--"হ্যাঁ"

--"তুমি কি আগের মতো আছো?"

--"নাহ... তুমি বড্ড দেরী করে ফেলেছো "

--"মানে! আমায় আর ভালোবাসোনা?"

--"এইবেলা তোমায় ভালোবেসে আমি আর পুষিয়ে নিতে পারবো না। তুমি ভাল থেকো তোমার ঠিকানায়..."

........................ তারপর...তারপর, আর "ভালো থেকো" বলে দুজনের কারো ভালো থাকা হয় না...।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×