হচ্ছে হরতালবিরোধী স্লোগান
রাজীবের মৃত্যুশোককে শক্তিতে পরিণত করে শাহবাগের প্রজন্ম চত্তরে উত্তাল রয়েছে তারুণ্য। বর্ষণ উপেক্ষা করে চলছে তাদের প্রতিবাদী শ্লোগান।
গণজাগরণের ত্রয়োদশ দিনে রোববার সকাল থেকে ঠাণ্ডা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি চলছে।বিকেল বৃষ্টির তোড় আরও বাড়ে। এর মধ্যেই হাজার হাজার কণ্ঠে যুদ্ধাপরাধীদের বিচার ও যুদ্ধাপরাধী দল জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মূহুর্মূহু স্লোগান উঠছে। আর স্লোগানে গলা মেলাচ্ছে স্কুল কলেজের শত শত শিক্ষার্থী।
সকালে শাহবাগে জাতীয় পতাকা উত্তোলন করে সমবেতরা একযোগে গেয়ে ওঠেন- আমার সোনার বাংলা/আমি তোমায় ভালবাসি।
রাজীবের খুনিদের বিচার চেয়েও স্লোগান দেয়া হচ্ছে।
গণজাগরণ মঞ্চের প্রথম শহীদ ব্লগার আহমেদ রাজীব হায়দারের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, অফিস, আদালত ও কলকারখানায় কালো পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে মিরপুরে নিজের বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় শাহবাগ আন্দোলনের কর্মী স্থপতি রাজীবকে, যিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এবং জামায়াত-শিবিরের স্বরূপ উন্মোচনে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন।
এখান থেকে সোমবারের হরতালবিরোধী স্লোগান দেয়া হচ্ছে। “শাহবাগ মানে না/ জামায়াত শিবিরের হরতাল/ সোমবারের হরতাল/ শাহবাগ মানে না।”
জামায়াত-শিবিরের আস্তানা
Click This Link
তারুণ্যের প্রতিবাদ কি ব্লগারদের হাতছাড়া হয়ে গেছে
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



