somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রায়ে ফাঁসি : আপিলে সুবিধা পাবে সাঈদী !

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর বৃহস্পতিবার সাঈদীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ মামলার রায় ঘোষণা করেন।তবে প্রমানিত ৬ টি অভিযোগেও আদালতের রায় দেয়া উচিত ছিল বলে আমি মনে কির। আর ওই ৬টিতে রায় না দেয়ায় আপিলের পাল্লা সাঈদীর দিকে কিছুটা হলেও হেলে যাবে।

তিনি বলেন, সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে আটটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, যার মধ্যে দুটি হত্যাকাণ্ডও রয়েছে।

রায়ের পর তাক্ষণিকভাবে উঠে দাঁড়িয়ে সাঈদী বলেন, এই রায় শাহবাগের আন্দোলনে প্রভাবিত। এই রায়ের বিরুদ্ধে অপিল করা হবে বলেও জানিয়েছেন তারা আইনজীবী।

যে ২০টি অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার হয়েছে তাতে হত্যা, ধর্ষণ, লুটপাট ও নির্যাতনের মতো ঘটনা রয়েছে।রায়ের ১২০ পৃষ্ঠার সংক্ষিপ্তসার পড়া শুরু করেন বিচারপতি আনোয়ারুল হক। তিনি সাঈদীর বিরুদ্ধে ২০ অভিযোগের মধ্যে ১, ২, ৩, ৪, ৫ ও ১৩ নম্বর অভিযোগের বিষয়ে রায়ের বক্তব্য পড়েন। এরপর বিচারপতি জাহাঙ্গীর হোসেন রায়ের দ্বিতীয় অংশে ৬ থেকে ১২ এবং ১৪ থেকে ২০ নম্বর অভিযোগ পর্যূন্ত আদালতের পর্যবেক্ষণ পড়েন।

এরপর চূড়ান্ত রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান ফজলে কবীর।

রায়ে বলা হয়, ট্রাইব্যুনালের প্রসিকিউশন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ২০টি ঘটনায় সাঈদীর জড়িত থাকার অভিযোগ এনেছে, তার মধ্যে ১২টিই তারা প্রমাণ করতে পারেনি।

১, ২, ৩, ৪, ৫, ৯, ১২, ১৩, ১৫, ১৭, ১৮ ও ২০ নম্বর অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি, যার মধ্যে পিরোজপুর সদর, মাসিমপুর বাসস্ট্যান্ড, পারেরহাট বাজার ও হোগলাবুনিয়ায় গণহত্যা এবং লেখক হুমায়ূন আহমেদ ও মুহম্মদ জাফর ইকবালের বাবা, পিরোজপুরের পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনাও ছিল।

ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, প্রসিকিউশনের যুক্তি তর্কে ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬ ও ১৯ নম্বর অভিযোগ সন্দেহাতীতভঅবে প্রমাণিত হয়েছে।

এর মধ্যে ৮ নম্বর অভিযোগে সদর থানার চিতলিয়া গ্রাম থেকে দুজনকে অপহরণের পর একজনকে হত্যা এবং ১০ নম্বর অভিযোগে ইন্দুরকানি থানার উমেদপুর গ্রামের হিন্দুপাড়ায় আরেকজনকে গুলি করে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সাঈদীকে।

এছাড়া পারেরহাটে লুটপাট, ভাদুরিয়া গ্রামে অপহরণ, নির্যাতন, বাড়িতে অগ্নিসংযোগ, ইন্দুরকানি থানার টেংরাখালী গ্রামে অপহরণ ও নির্যাতন, সদর থানার হোগলাবুনিয়ায় ও পারেরহাট বন্দরে চার নারীকে ধর্ষণ এবং হিন্দুদের ধর্মান্তরে বাধ্য করার ছয়টি ঘটনায় সাঈদীর জড়িত থাকার অভিযোগও আদালতে প্রমাণিত হয়েছে।

তবে দুটি ঘটনায় ফাঁসির আদেশ হওয়ায় এসব অভিযোগে সাঈদীকে আর কোনো দণ্ড দেয়া হলো না বলে উল্লেখ করা হয়েছে ট্রাইব্যুনালের রায়ে।

আদালত দুইটি অভিযোগে সাঈদীকে ফাঁসি দিয়েছে। আমি মনে করি বাকি ৬টি অভিযোগেও আদালত তাকে দণ্ড দিতে পারত। আর আদালত যে যুক্তি দিয়ে এই ৬টি মামলায় দণ্ড দেয়নি, তাহলে একই যুক্তিতে দুইটি মামলায় ফাঁসি দেয়ারও প্রয়োজন ছিল না। একটিতেই ফাঁসি দিলেই হত। দুইটির দরকার ছিল না। ফলে এই রায়ে আপিলের পাল্লা সাঈদীর দিকে কিছুটা হলেও হেলে যাবে। আর এতে ................।

আর বলতে চাই না। বাকিটা নিজ বিবেক দিয়ে বুঝে নেন।



সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×