somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজউকে নকশাজট

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্তূপীকৃত হয়ে আছে সাড়ে ৫ হাজার নকশা
তবে ঘুষ দিলেই মিলে অনুমোদন




রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) চলছে চরম নকশাজট। বর্তমানে প্রায় পাঁচ হাজার নকশা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সময়মতো নকশা না পাওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। তবে কিছু অসৎ কর্মকর্তাকে উপঢৌকন দিলে দ্রুতই নকশা অনুমোদন হয়ে যায়। নয়তো বছরের পর বছর এ টেবিল থেকে ও টেবিল ঘুরতে হয় গ্রাহককে। বিষয়টি স্বীকারও করেছেন বিল্ডিং নকশা অনুমোদন কমিটির সদস্য শেখ আব্দুল মান্নান। তিনি বলেছেন, এটা নতুন কোনো বিষয় নয়। রাজউকে কমবেশি দুর্নীতির অভিযোগ আমরাও শুনেছি।

জানা গেছে, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজউকে নকশাজট চরম আকার ধারণ করেছে। গত সাড়ে চার বছরে প্রায় পাঁচ হাজার নকশা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অথচ নকশা অনুমোদন কমিটির (বিসি কমিটি) বৈঠকও সময়মতো হচ্ছে না। আবার রাজউকের নকশা অনুমোদন প্রক্রিয়াটিও অত্যন্ত জটিল, দীর্ঘমেয়াদি ও ঝামেলাপূর্ণ হয়ে উঠেছে। ভূমি ব্যবহারের ছাড়পত্র পেতে একজন আবেদনকারীকে কমপক্ষে ১৫টি টেবিলে স্বাক্ষরের জন্য ঘুরতে হয়।

রাজউক সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী গ্রাহক নকশা জমা দেওয়ার ৪৫ দিনের মধ্যে অনুমোদনের কাজ সম্পন্ন করতে হবে। আর কোনো আপত্তি থাকলে রাজউক এক মাসের মধ্যে তা গ্রাহককে জানিয়ে দেবে। অথচ এ নিয়ম রাজউক নিজেই মানছে না। আবেদনকারীকে পদে পদে ঘুষ দিতে হয়। যে কারণে ঝামেলা এড়াতে গ্রাহকরা সরাসরি কিংবা দালালের মাধ্যমে এ প্রক্রিয়াকেই বৈধ মনে করে থাকেন। আর বহুতল ভবন বা সরকার চিহ্নিত বিশেষ ভবনের পাশে ভবন নির্মাণের জন্য নকশা অনুমোদনের জন্য অপেক্ষার পালা আরো অনেক বেশি।

এ বিষয়ে কথা বলার জন্য রাজউক চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাজধানীর দেড় কোটিরও অধিক মানুষের সেবা নিশ্চিত করতে রাজউকে নগর পরিকল্পনাবিদ মাত্র ১৩ জন। এ ছাড়া রাজউকের প্রত্যেক বিভাগে জনবল সংকট রয়েছে, যা নকশাজটের অন্যতম একটি অন্যতম কারণ বলে মনে করা হয়।

জানা গেছে, রাজউকে প্রতিবছর গড়ে দেড় থেকে দুই হাজার নকশা জমা পড়ে। যার মধ্যে অর্ধেকেরও কম অনুমোদন পায়। গ্রাহকদের অভিযোগ, কর্তৃপক্ষের অন্যায় আবদার মেটাতে না পারার কারণে অধিকাংশ ক্ষেত্রে নকশা পাসে বিলম্ব হয় এবং বছরের পর বছর লেগে যায়। কোনো কোনো ক্ষেত্রে সব আনুষ্ঠানিকতা শেষে ঊর্ধ্বতন কর্তার টেবিলে আসার পর সামান্য ত্রুটি ধরে ফাইল আটকে রাখেন। পার্টির সঙ্গে বনিবনা না হওয়া পর্যন্ত ফাইলে স্বাক্ষর করেন না। এ কারণে গ্রাহকরা দালালনির্ভর হতে বাধ্য হন। গ্রাহকদের অভিযোগ, রাজউকের বিল্ডিং নকশা অনুমোদন কমিটির সদস্যরা নিজেদেরই দালালচক্র নিয়োগ দিয়ে রেখেছেন।
তবে রাজউক কর্মকর্তাদের দাবি, আবেদনপত্রে নানা অসংগতি থাকর কারণেই নকশা অনুমোদন পায় না। আর এর সাথে যোগ হয়েছে নকশা কমিটির বৈঠক সময়মতো না হওয়া। তবে কর্মকর্তাদের ঘুষ-বাণিজ্যের কারণে নকশা আটকে থাকে, এ বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেছেন কয়েকজন কর্মকর্তা।

ঘুষ না দেওয়ার কারণে নকশাজটের বিষয়টি স্বীকার করে বিল্ডিং নকশা অনুমোদন কমিটির সদস্য শেখ আব্দুল মান্নান বলেন, এটা নতুন কোনো বিষয় নয়। রাজউকে কমবেশি দুর্নীতির অভিযোগ আমরাও শুনেছি। কিন্তু বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে রাজউকে অনিয়ম-দুর্নীতি অনেকাংশে কমে গেছে। তবে রাজউককে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে সময় লাগবে।

রাজউকের নকশা অনুমোদনসংক্রান্ত দুর্নীতি নিয়ে ২০০৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি জরিপ করেছিল। টিআইবির ওই জরিপে বলা হয়েছিল, বিভিন্ন কারণে মানুষ দালালনির্ভর হতে বাধ্য হয়। অহেতুক বিলম্ব এড়াতে ৫৩ শতাংশ, অযথা হয়রানি এড়াতে ২২ শতাংশ, ঘোরাঘুরির হাত থেকে মুক্তি পেতে ৭ শতাংশ, নকশা অনুমোদন প্রক্রিয়ার জটিলতা থেকে রক্ষা পেতে ১৩ শতাংশ এবং অন্যান্য কারণে ৫ শতাংশ গ্রাহক দালালের শরণাপন্ন হতে বাধ্য হন। জরিপে বলা হয়, বছরে শুধু প্ল¬্যান পাস বাবদ রাজউককে গ্রাহকরা ২০ থেকে ২৫ কোটি টাকা ঘুষ দেয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×