somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিমনের বিরুদ্ধে করা র‌্যাবের মামলা প্রত্যাহার করছে সরকার : তবে র‌্যাবের বিরুদ্ধে লিমনের মামলা যেন প্রত্যাহান না হয়

০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানো লিমন হোসেন তার বিরুদ্ধে করা মামলা থেকে নিষ্কৃতি পাচ্ছেন। অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দুই বছর আগের ঘটনায় করা ওই মামলাগুলো সরকার প্রত্যাহার করেছে বলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন। তবে র‌্যাবের বিরুদ্ধে লিমনের করা মামলা যেন প্রত্যাহার না হয়। এ মামলা চালিয়ে যেতে হবে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যেন এ বিষয়ে কোন দোতিয়ালি না করেন অনুরোধ রইলো।

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, লিমনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলা প্রত্যাহার করা হবে।”

মামলা প্রত্যাহারের মধ্য দিয়ে নিজের ‘নির্দোষিতার’ প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন লিমন।

মামলা প্রত্যাহারের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মিজানুর রহমান, যিনি এই মামলা দুটি প্রত্যাহারের জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন।

একই ঘটনায় লিমনের মা যে মামলাটি করেছেন, তা চালিয়ে নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। ওই মামলায় ছয় র‌্যাবের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলা প্রত্যাহারের পর র‌্যাবের বিরুদ্ধে এখন কোনো পদক্ষেপ নেয়া হবে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাহিনীর বিরুদ্ধে কিছু করার প্রয়োজন রয়েছে বলে এখন মনে করি না।

“একটা কথা মনে রাখতে হবে. সেটা হলো লিমন যে অবস্থায় সেখানে র‌্যাব কর্তৃক ধৃত হয়েছিল, সে অবস্থা-প্রেক্ষিতও বিবেচনা করতে হবে।”

র‌্যাবের করা মামলায় অভিযোগ গঠনের এক সপ্তাহের মধ্যে লিমনের বিরুদ্ধে তা না চালানোর সিদ্ধান্ত নিল সরকার। মামলা দুটিতে লিমন ছাড়াও আরো সাতজনকে আসামি করা হয়েছে।

মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সকালে মিজানুর রহমানকে টেলিফোন করে লিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের কথা জানিয়েছেন।

এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মানবাধিকার কমিশন বলেছে, সরকারের এ সিদ্ধান্ত লিমনের ন্যায়বিচার পাওয়ার পথকে নিশ্চিত করবে বলে তারা মনে করছে।

মামলা প্রত্যাহারের প্রতিক্রিয়ায় লিমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নিরপরাধ ছিলাম, এটা প্রমাণিত হয়েছে। আমার ভালো লাগছে।

“দুপুরে স্যার (মিজানুর রহমান) আমাকে ফোন দিয়ে বলেছেন, ‘লিমন আমি আগেও তোমার সাথে ছিলাম, এখনোও তোমার সাথে আছি’। তোমার বিরুদ্ধে র‌্যাবের দেয়া মামলা দুটি প্রত্যাহারের ব্যপারে স্বারাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর হয়ে গেছে।”

র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে পা হারানোর পর লিমনের পাশে দাঁড়ানো মিজানুর রহমান কয়েকদিন আগেও লিমনকে ডেকে পাঠান। সেদিন তিনি র‌্যাবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুরোধ করেন বলে লিমন দাবি করার পর তা নিয়ে সমালোচনা ওঠে।

তবে মিজানুর রহমান পরে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, তিনি লিমনকে মামলা প্রত্যাহার করতে বলেননি। তিনি বলেছিলেন, লিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সঙ্গে র‌্যাবের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তুলতে পারে।

২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে কলেজপড়ুয়া লিমন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারান।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×