আমার পাড়াতো জনি ভাই গেছে একটা রেস্টুরেন্টে... গিয়ে ওয়েটারকে বলছে...
জনি ভাইঃ তোদের এখানে গরম কি আছে???
ওয়েটারঃ ভাত আছে, ডাল আছে...
জনি ভাইঃ আরও গরম কি আছে?
ওয়েটারঃ বিরিয়ানি আছে, চিকেন আছে...
জনি ভাইঃ আরও গরম কি আছে???
ওয়েটারঃ দুধ আছে, চা আছে, কফি আছে...
জনি ভাইঃ ওতে হবে না... আরও গরম কি আছে??
ওয়েটারঃ কেটলির ফুটন্ত পানি আছে...
জনি ভাইঃ বড্ড ঠাণ্ডা... আরও গরম কি আছে???
ওয়েটারঃ চুলোয় গরম কয়লা আছে... (রেগে গিয়ে)
জনি ভাইঃ যা এক প্লেট নিয়ে আয়...
ওয়েটারঃ কয়লা দিয়ে করবেন???
জনি ভাইঃ সিগারেটটা ধরাব...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



