আমি ব্যাচেলর মানুষ… একা থাকি… যেখানে থাকি সেখানে শুধু রান্নাঘরটা শেয়ার করতে হয়… তা আমার পাশের বাসার আনটি এত দয়ালু যে গ্যাসের চুলা বন্ধই করেন না… আমি বারবার যেয়ে বন্ধ করে আসি… প্রায়ই যখনই রান্না ঘরে যাই, যেয়ে দেখি চুলার উপর কিচ্ছু নাই, তবু চুলাটা হুদাই জ্বলতেছে… প্রতিদিন বলতে বলতে প্রায় দেড় বছর হয়ে গেছে...
আর বলব না... কালকে একটা কাজ করব আমার বাথরুমের কলটা খুলে বাইরে বেরিয়ে যাবো… সারাদিন বাইরে বাইরে থাকব... এইভাবে সাত আট দিন ২৪ঘণ্টা কল খুলে রাখব... যখন পানি থাকবে না, তখন বুঝবে… বাড়ির সবার যখন পানির অভাবে গোসল,খাওয়া, হাগা-মুতা বন্ধ হয়ে যাপে, তখন কাজ হবে...
তখন বলে বেড়াব, আসেন বেশি করে গ্যাস,পানি অপচয় করি...
আসলে গ্যাস ঢাকা শহরে বলতে গেলে সবাই মাগনাই ব্যবহার করে... কিন্তু এইটা যদি এভাবে নষ্ট করি, তাহলে শেষ হতে কতক্ষণ...
তাহলে আমার মত কাল থেকে সবাই শুরু করেন...
ছোট করে হোক না শুরু...
কারণ সমস্যা টা তো আমাদের...
আমরাই তো ভুক্তভোগী...
সমাধান তো আমাদেরই করতে হপে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



