somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রীকে পড়ানোর পর

২২ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছু দিন ধরেই বলতে চাচ্ছি। কিন্তু কিভাবে যে বলি ! ছাত্রী বললো, কি বলবেন, বলেন, কোন সমস্যা নেই? আমি বললাম, না থাক, আরেক দিন বলবো ... এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, স্যার আপনি না আমাকে কি যেনো বলতে চেয়েছিলেন, আজকে বলেন! আমি একই উত্তর দেই, আরেকদিন বলবো ।

পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, স্যার কালকে দুপুর বেলা পড়তে পারবো না, তখন আমরা বেড়াতে যাব । ওখান থেকে সন্ধার সময় আসবো । সন্ধ্যার পরে পড়বো । আমি বললাম, আচ্ছা আমি সন্ধ্যার দিকেই আসবো । পরদিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক ! বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই ! আরও অবাক হয়ে লক্ষ্য করলাম ,যে ছাত্রী সারা বছর সেলোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে ! একেবারে কড়া সাজ দিয়েছে ! এমনিতেই তো মেয়েটা অনেক সুন্দর, সাজার কারনে আজকে আরও বেশী সুন্দর লাগছে ।

আমি জিজ্ঞেস করলাম, তোমার পরিবারের লোকজন কই ?? তাদের কেদেখছি না কেনো? লাজুক হেসে ছাত্রী জবাব দিলো, সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে ! সবার আসতে আসতে রাত ১১ টা বেজে যাবে । আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যে বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি !

আমি বললাম, আর আমাকে মিথ্যে বলেছ যে দুপুরে তোমরা বেড়াতে যাবে ! এত মিথ্যে কথা শিখে গেছো ?! আমার কথা শুনে ছাত্রী খিল খিল করে হাঁসতে লাগলো । বললো, আপনার জন্যই তো এমন করলাম। আপনি অনেক দিন ধরেই আমাকে কী যেনো একটা বলতে চাইছেন! অথচ লজ্জায় বলতে পারছেন না! আজকে বাসায় কেউ নেই, আজকে বলেন স্যার । কি বলতে চান ??? আমি বললাম, আসলে তোমাকে কথাটা কিভাবে যে বলি ! আমার লজ্জা করছে । কিছু মনে করবে না তো ? ছাত্রী বললো, আপনার যা খুশি বলতে পারেন। আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করবো না । আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার দিকে আসতে বলেছি !

আমি বললাম,আসলে কথাটা হচ্ছে … না থাক তুমি কি মনে করো ! ছাত্রী বললো , প্লীজ স্যার বলেন, আমি কিছুই মনে করবো না । বলেই গভীর দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইলো ! আমি বললাম, মানে .. কথাটা হচ্ছে …… . .. ইদানিং হাতটা খুব টানা টানি যাচ্ছে । তোমাদের এখানে প্রায় তিন মাসের বেতন আটকে আছে । বেতন টা দুই এক দিনের মধ্যে দিয়ে দিলে আমার খুব উপকার হতো । নিজের মুখে বেতন চাইতে লজ্জা করছিল। তাই বলি বলি করেও বলতে পারছিলাম না ! তোমরা যদি কিছু মনে করো !!!

কথাটা শোনার পর ছাত্রী প্রচন্ড হতাশ হইয়া আমার দিকে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিল….. :v :v :v

=============== ====

টিউশনের টাকায় আমাদের মত কিছু ছাত্রের থাকা, খাওয়া, শিক্ষা কার্যক্রম চলে, মাঝে মাঝে দুমাস বা তিন মাসেও আটকে থাকে বেতন খানা, লজ্জাকে বিসর্জন দিতে হয় অনিচ্ছায় ! সেই সময় গুলোতে এধরনের অভিজ্ঞতার গল্প জমা পরে গৃহ শিক্ষকের সাহিত্য জগতে।

(ওয়েবসাইট থেকে সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×