somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাল্য বিবাহ করা বন্ধ করুণ, আপনাদের দোহাই লাগে

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি...

ছেলে বিয়ে করবে... ছেলের বয়স মাসাল্লাহ কম না... বিশাল এক ভুঁড়ির অধিকারী(ভুঁড়ির সাইজ এমন যে ষ্টীল ছবি তুলন যায় না, ভিডিও করন লাগে)... তো তিনি মেয়ে দেখতে গেছেন... মেয়ে সদ্য অষ্টাদশী... মেয়ের মা ছেলের জন্য সরবত আনলেন... কিন্তু একি... হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন... জ্ঞান ফেরার পর তাঁকে জিজ্ঞেস করা হল কেন তিনি মূর্ছা গেলেন...
উত্তরে তিনি বললেন, “কে কোথায় আছিস... একটা বিছা নিয়া আয়... এই হারামজাদা বুইরা বিশ বছর আগে আমারেও দেখতে আসছিল...”
;) ;)

গল্পটা এখানেই শেষ... তবে বিশ্লেষণে আসি... সংক্ষেপেই বলব... বিরক্ত হবেন না নিশ্চয়... মেয়ের বাবা-মায়েরা যখন তাঁদের মেয়ের জন্য জামাই খোঁজে, তখন তাঁদের প্রথম প্রশ্ন ছেলে কি করে?? কয় টাকা বেতন পায়?? ছেলে যদি বিদেশ থাকে, তাহলে তো কথাই নাই... ছেলের বয়স কত, ছেলে দেখতে কেমন... তা কিছু দেখবে না... সাজাও কন্যা, দাও বিয়ে... মানে “ধর তক্তা, মারো পেরেক”... এমন সোনার ডিম পাড়া হাঁসকে কেউ হাত ছাড়া করে নাকি...??? মেয়েটা হয়ত স্বপ্ন দেখত তার স্বামী খুব সুন্দর হবে... সিক্স প্যাক না থাকুক, সুন্দর গড়নের দেখতে একটা ছেলেকে তার জীবন সঙ্গি হিসাবে পাবে... তাঁকে নিয়ে সে ছেলেমানুষি, ছন্দহীন কবিতা লিখবে... কিন্তু কোথায় কি??? নিজের বাপের বয়সী এক বেটাকে ধরে নিয়ে এসে বলবে, একেই তোমার বিয়ে করা লাগবে... বয়স একটু বেশি হলেও সমস্যা নাই... পেটে একটু চাপ দিলেই তো ক্যোঁৎ করে সোনার একটা ডিম পেড়ে দিবে... তখন কি হয় জানেন... মেয়েটার সব কবিতা রবি ঠাকুরের ছোট গল্প হয়ে যায়... শেষ হইয়াও হইল না শেষ??? আর সেইসব পুরুষ ভাবে, “আমার জীবন সার্থক... অন্তত অল্পবয়সী, ভার্জিন একটা বৌ তো পাওয়া গেল... আমি বুড়া হইলেও, আমার ঠিকঠাক যত্ন সে নিতে পারবে...”

আপনি উদাহরণ চান... আমার কাছে আসুন... আমার পাশের বাসার ভদ্র লোকের বয়স ষাটের বেশি... আর তার স্ত্রীর বয়স... শুনলে আপনিও লজ্জা পাবেন... মাত্র ২৪ বছর... মানে মেয়েটার বাবার থেকে তার জামাইয়ের বয়স বেশি... এর কারণটা পরিস্কার করি... এই বুইরা বহুত টাকা পয়সার মালিক... ইয়া মাবুদ... আরও কত কিছু যে জীবনে দেখাইবা???

বিঃদ্রঃ বিয়ে করলে সঠিক বয়সে করবেন... আর তা না হলে করার দরকার নাই... সবকিছু ঝুনো নারিকেল বানিয়ে বিয়ে করতে বসবেন না... বিশেষ করে এই রকম বয়সের ব্যবধানে বিয়ে করবেন না... বাল্য বিবাহ বন্ধ করুন... আপনাদের দোহাই লাগে...
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×