হে সাধারণের সেবক,
আপনি কোথায় আছেন? কিভাবে আছেন?
ভেবে দেখার আছে কি?
যেখানে আছেন, সে আসনটা;
আজীবন আপনার রবে কি?
দলীয় মার্কায় গদি পেলেও
দেশটা আপনার একলার কি?
দেশের মাঝের সব জনগণ,
আপনার চোখে সমান কি?
মাঠে,ঘাটে,হাটে,বাটে
মরছে মানুষ নির্বিচারে,
তাদের কথা ভাবেনকি?
প্রশাসনকে দলীয় করে
বিরোধী দমনে ব্যবহার করে,
কাজটা ভালো করলেনকি?
(যারা) লাশের উপর নৃত্য করে
ত্রাশের রাজ্য কায়েম করে,
(ওদের) মাতৃস্নেহে প্রশ্রয় দিয়ে,
নিজের বিপদ ডাকলেন কি?
দেশপ্রেমিকের রক্ত বয়ে,
অন্যের কথায় কর্ণ দিয়ে
যাচ্ছে তাই করে যাওয়া,
দেশপ্রেমিকের সাজে কি?
১৭৫৭ সালের কুশিলব-
মীরজাফর, জগৎশেট আর রায়দূর্লভ,
ছড়িয়ে রাষ্ট্রের আনাচে-কানাচে,
এদের ব্যপারে সচেতন কি?
সময় এসেছে ভেবে দেখার,
প্রশ্নগুলোর উত্তর দেয়ার।
না হলে যে অবশেষে,
সময় রবেনা একনিমেষ ও
পাশ কাটিয়ে পিঠ বাঁচাবার।।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




