somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ মঈনুদ্দিন
সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

কবিতা

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিপন্ন বসতি।
মোঃ মাঈনউদ্দিন
দৃশ্য ০১


একদিকে শাওন অমাবস্যা বহুদিন ধরে
অন্যদিকে ১০ নং মহা বিপদ সংকেত।
উৎকণ্ঠা, ভয়, হতাশা, অবিশ্বাস-
সর্বত্র, চারিধারে।।
ভবিষ্যৎ?
নিকষ কালো আঁধার।
এখন কী সন্ধ্যা?
নাকি?
মাঝরাত পেরোয় পেরোয়!!
থম মেরে আছে প্রকৃতি;
যেন কী এক অশুভ আশংকায়।


মাঝে মাঝে বিদ্যুৎ চমকায় আর
কড় কড়াৎ বজ্র নিনাদ!
সাথে ভয়ংকর সব আর্ত চিৎকার !
আচমকা বয়ে যায় গা শির শির করা
মৃত্যু শীতল হাওয়া;
সেই সাথে কিছু প্রাণের অসময়ে স্বদেশ প্রত্যাবর্তন,
অর্থাৎ, আলমে বরজকে ফিরে যাওয়া।
গাছের পাতা দোলে- ভয়ংকর সর সর করে
শব্দ হয় ,ঝটিকা বাতাসে আতংকিত হয় ডাল পালা।
দৃশ্য ০২
নিথর নিশ্চল পড়ে আছে কিছু লোক,
মাটির উপরে, আধমরা।
মাটির নিচে;আচমকা মরা।
অন্ধকার প্রকোষ্টে; জ্যান্ত মরা-
কিছু বিচারের প্রতিক্ষায় ঝরঝরা;
আর কিছু
মৃত্যু প্রতিক্ষায় মর মরা।
এরা মানুষ নয়, সাধারণ জনগণও নয়;
এরা নাকি বিরোধীদল।
তবে সেটা কোন রাষ্ট্রের নয়,
অন্য কোন দলের?
তাও নয়;তবে-
গুটিকয় স্বার্থান্বেসী, পুজিবাদী,অর্থলিপ্সু,
ভোগী, লোভী,দাগী হতচ্ছাড়াদের স্বার্থের বিরোধী।
এদের স্বার্থে, আজ প্রিয়দেশ গর্তে।
এ থেকে পরিত্রাণ নেই, কারণ-
Peoples Republic এর সংবিধান
সুরক্ষিত নয় !! তবে? আর বিচার বিভাগ কী রাহূ গ্রাস কবলে??
না? তবে কী স্বাধীনতা লাভের ৪৫ বছর পরেও স্বাধীনতার মর্ম বুঝিনি বলে!!?
ফলে, বিপন্ন বসতিতে অহর্নিশ আগুন জ্বলে।।
দৃশ্য ০৩


এ আঁধার চিরন্তন,
কারণ, মরণ ঘুমে বিপন্ন বসতির জনগণ।
আর সেই সুযোগে
আঁধারের অন্তরালে জড়ো হয়েছে যত
ডাকিনি, যোগিনি, পিশাচ,প্রেত আর যত দেও, দানো।
তৈরি করেছে চারিদিকে ভীতিকর আবহ ।
হু-হু করে বইছে মৃত্যুগন্ধী বাতাস;
কাঁপিয়ে দিচ্ছে অস্তিত্ব,
আতংকে নড়ে চড়ে বসছে প্রাগৈতিহাসিক পাষাণ প্রাণও।।
০৪
আর অবশেষে,
এ দেশের সরকার
যাদের সুমতি দরকার,
নেই তা।বদলে ভীমরতিতে পেয়েছে।
আবোল তাবোল বকে যাচ্ছে,
কার বিরুদ্ধে কী বলছে
ঠিক নেই।

সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×