
প্রেম; সত্যিকার
প্রেম করবো সংগোপনে
প্রিয়ার সনে একা,
রইবে সে মোর হৃদয়পটে
স্বর্ণাভ কালিতে আঁকা।
শয়নে স্বপনে ক্ষনে অণুক্ষণে
মম অস্তিত্বে রয়েছে যে মাখা,
তাকে ছাড়া এ জগত সংসারে,
সম্ভব কী বেঁচে থাকা?
না,
বাঁচতে চাই না তাকে ছাড়া।
তাহলে,
এ কী দেখছি?
কেন তাকে এত অপমান?
যাকে এত ভালবাসা!!
কেন এ অসম্মান?
যাকে নিয়েই যত আশা?
কেন সে ইজ্জত হারায়;
আমার আশ্রয়ে?
কেন তার সম্মানের বস্ত্র হরণ করি?
পথে-ঘাটে, পার্কে-রেস্তোঁরায়?
প্রকাশ্যে-লোকালয়ে,
চুমাচুমি, জড়াজড়ি, ধরাধরি?
নিশ্চয়ই এর নাম ভালবাসা নয়!
কেন একে ভালবাসা কয়;
আমি বুঝি না,
অযথা মাথা গরম হয়!!
সত্যিইতো-
এ কী দেখছি আজ?
চারিদিকে হুড়মুড় করে,
ভেঙ্গে যাচ্ছে শালীনতা
আর ভালবাসার গাঁথুনি!
যেখানেই যাই;
সর্বত্রই বেহায়াপনা আর বেলেল্লানাপনা!!
তাহলে, ভালবাসা এখানেই এসে
থমকে যায়, নষ্ট হয় আর ঐতিহ্য হারায়!
শুধু কষ্টগুলো রয়ে যায়!!

ছবি কার্টেসিঃ ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





