somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগের নাস্তিক ক্যাচাল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) আমি গত কয়দিনে মানে উইকএন্ডের বাংলাদেশী যে কয়টা দাওয়াতে গেছি সেইখানেই সবার আলোচনার একটা ইস্যু ছিলো শাহাবাগ এবং এর বেয়াড়া বেয়াদব নাস্তিক কুল।
বলাই বাহুল্য জামাতীরা বেশ ভালোভাবেই ৭১ এ যেমন আওয়াজ তুলছিলো দেশ লইয়া গেলো ইন্ডিইয়া আর তোমরা বাংগালি সব মালাউন হইয়া যাইবা ঠিক সেইরকম একটা আওয়াজ আজকে এই ২০১৩ তে তুললো যে দেশটা আজকা নাস্তিকেরা লইয়া গেলো আর রাজাকারের বিচার চাওয়া মানে তুমি নাস্তিক।
কিন্তু ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা কইরা দেখেন বাংলাদেশে আজকে নাস্তিক কয়জন?????????????????
শাহাবাগে যাওয়া এই শত শত লোকের ভীড়ে কয়টা পোলা মাইয়া নাস্তিক এবং ইসলামের বিরুদ্ধে লেখে হাতের কর গুইনা কইয়া দেওন যাইবো ।
আলহামদুলিল্লাহ বাংলাদেশে আজো সেই পরিমান নাস্তিক হইয়া সারে নাই যেইখানে তারা বড় সড় একটা মিছিল করার মত লোক জোগাড় করতে পারবো।
আর আজকে আপনারা বাংলাদেশের প্রানের ইস্যু ৭১ এ যারা দেশের স্বাধীনতা চায়নাই ,যার এই দেশটাই চায় নাই , যারা পুরাটা ৭১ সাল নিজের দেশী ভাইদের বাড়ি ঘর পোড়াইছে নিজের দেশের বোনদের পাকিস্তানীদের কাছে হাদিয়া দিছে তাদের বিচার চাইতে গেলে একটা নাস্তিক জবাই কইরা বলে এইটা ইসলাম বিরোধীদের কাজ তাদের আহবানে সাড়া দিয়া এই শাহবাগ আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন বলতেছেন হরতাল করতেছেন তাদেরকে বলতেছি একটু ঠান্ডা মাথায় ভাবেন ইতিহাসের দিকে দেখেন।
৭১ এও তারা ঠিক এমন কাজটাই করছিলো।

২) গত কয়দিন দেখলাম সামুরে নাস্তিক ব্লগ বইলা বেশ পচানো হইতেছে।জীবনে যে কোনদিন ব্লগে বসে নাই এমন লোকও আজকে বলে সামহয়ার না কি জানি জিনিস আছে যেইটার মাইঝে আল্লাহ রাসুল নিয়া বাজে কথা কত্ত কিছু লেখে বইলা ডায়লগ দেয়।সামুর এই পাবলিসিটিতে সামুর পুরান পাপী হিসেবে বেশ পুলকিত হই মনে মনে কিন্তু খারাপ লাগে মন্তব্যটাতে কারন সামুতে খালি নাস্তিকরাই লিখে না বহু আস্তিক লিখেন।
আজকে যারা সামু ভারসেস ইসলাম বলেন বা সামু নাস্তিক ব্লগ বলেন তাদের ইনফরমেশনের জন্য বলি এই সামুতেই নাস্তিকদের যুক্তি খন্ডন করে অনেক লেখা আসছে কই কখনও ত তাদের এপ্রিশিয়েট করে একটাও মন্তব্য দেখলাম না।মন্তব্য যা হয় কইষা মইষা দশবারোটা যার মধ্যে ৮ টা থাকে গালিবাজ নাস্তিকদের দারা ছাগু ট্যাগ মারা।তখন এই আপনি আস্তিক কোন গাতায় লুকায় থাকেন জানতে ইচ্ছা করে।
আজকে থাবা বাবার ফেইসবুক স্ট্যাটাস দেইখা তারে জবাই করা যারা হালাল ঘোষনা করলেন এবং যারে সামহয়ার ইন এর প্রডাক্ট বইলা চালানোর চেষ্টা করা হইতেছে তাদের উদ্দেশ্যে বলি বাংলা ভাষায় মুক্তমনা নামের এক ওয়েব সাইট দিনের দিনের পর দিন এইরকম থাবা বাবা পয়দা করতেছে সামহয়ার ইন না।
বিশ্বাস হয় না ???
যান একটা ঘুন্না দিয়া আসেন (থাবা বাবা ডলা খাওয়ার পর উনারাও অবশ্য দেখলাম সুর বদলায়া ফালাইছেন তারপরেও আছে কিছু)
মুক্তমনা ওরফে ফ্রিথিংকার দিনের পর দিন বাংলা ভাষায় দিনের পর দিন ফ্রি স্টাইলে ফ্রি থিংকিং কইরা ইসলামের বিরুদ্ধে মানুষের মন বিষাইতেছে যারই প্রডাক্ট হইতেছে আজকের রাজীব হায়দার , আসিফ মহিউদ্দিনসহ তাবত নাস্তিক কুল আর তাদের সবার মিলনমেলা হইতেছে মুক্তমনা , সামহয়ার ইন না।
ধর্মকারীর কথা কি কমু????
কইলাম না?
নিজেই গিয়া দেইখা লন গিয়া
আর হ্যা এইখানে এই সামহয়ার ইনে মাহমুদঢবি নামে একজন নিয়মিত ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে লিখেন এস এম রায়হান নামের আরেকজন নাস্তিকদের বহু প্রশ্নের জবাব দিয়েছেন এই ব্লগেই কই সামহয়ার ত তাদের ব্যান ব্লক বা জেনারেল করে নাই।
তাইলে আজকে ক্যানো প্রশ্ন আসে সামহয়ার নাস্তিক ব্লগ?
অনেকে্রেই দেখলাম সামুর নিরেপক্ষতা নিয়া নিজের লেখা ডিলিট বা ব্যান খাওয়ার কথা বলতেছেন একটা বার কি ভাবছেন এই হাজার হাজার নিকের ভেতর থেকে আপনার নিকটাই ব্যান খাইলো ক্যানো বা শত শত লেখার ভিড়ে আপনার লেখাটাই সামু মডারেটর মুছে দিলো ক্যানো? সামু মদুর কি দুনিয়াতে খাইয়া দাইয়া আর কাম নাই যে বাইছা বাইছা আপনার লেখাই তার চোখে পড়লো?
এইখানে কানে কানে ছোট একটা টিপস দিয়া রাখি আপনার ব্যান খাওয়ার বা লেখা ব্যান হওয়ার পেছনে।
কারন আপনার লেখাটি রিপোরটেড বা আপনার সাধের নিকটি গালিবাজ হিসেবে রিপোরটেড।
নাহ একজন বা দুইজনের রিপোরটে মনে হয় সামু ব্যান বা ব্লক করে না এর খুব সম্ভবত একটা সংখ্যা আছে। একটা নিদ্রিস্ট সংখ্যক লাল বাটনের চাপ আপনি বা আপনার লেখা খাইলে আপনি বিনা বেতনে জেনারেল পদে প্রমোশন পাইয়া যাইবেন।


উপসংহা্রে একটা কথাই বলবো
রাজাকারের বিচার চাই এবং সব রাজাকারের। হোক সে আওয়ামীলীগ হোক সে বি এন পি।
আস্তিক নাস্তিক ক্যাচাল আছে এবং চলবে তবে
এই বাংলায় রাজাকারের ঠাই নাই ঠাই নাই।





সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×