somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাগজের নৌকা...আর জননী

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাগজের নৌকা
কেউ বানিয়েছে তা
চুপচাপ ভাসিয়েছে জলে,
রেলগাড়ি ঝমাঝম
কেউ বেশি কেউ কম
নিজস্ব কথাটুকু বলে।

সন্ধ্যের মুখোমুখি
কার মুখ দেয় উঁকি
কার কথা আজো বাজে কানে,
কেনো এতো খোঁজাখুঁজি
এতোদিন পরে বুঝি
জননী শব্দটার মানে।

সেই ঘর সেই বাড়ি,
দুষ্টুমি বাড়াবাড়ি—
তাঁর কথা কখনো শুনিনি,
অবাধ্য ছেলেটাকে
স্মৃতি কেনো পিছু ডাকে
ভালোবাসা মানেই জননী।

মা...ও...মা, মা...ও...মা
পাগলা ঘোড়া ছুটে ছুটে যায়
দিনটা কাটে শুধু ব্যস্ততায়,
রাতটা কাটে গানে গানে—
রাতটা কাটুক গানে পানে.....

- কাগজের নৌকা , অতল জলের গান।

আমাদের দ্বোতালা বাসার বারান্দা থেকে আমি আর আম্মা নৌকা বানিয়ে বানিয়ে বৃষ্টির পরে নিচে রাস্তার জমে থাকা পানিতে ফেলতাম। আর পানি না থাকলে অবশ্য প্লেন বানাতাম। মা'রও সব মনে আছে।

আর জন্মের পর থেকেই আমার দুষ্টুমি এতো বেশি ছিল সকালে উঠে বাবা আমাকে রাখতেন আর মা সেই ফাকে রান্না, ঘর পরিস্কার, গোসল সব শেষ করে রাখতেন কারণ সারাদিন আমি তাকে আর কিছুই করতে দিতাম না। রাতে আমাকে পায়ের উপর বালিশ দিয়ে শুইয়ে নিজে হেলান দিয়ে আধশোয়া হয়ে থাকতেন কারণ বিছানায় শুইয়ে দিলেই আমি নাকি কেঁদে উঠতাম।

আর একটু বড় হবার পর এতো বেশি বাঁদর হয়ে গিয়েছিলাম যে মা দৌড়ে আর পারতেন না আমার সাথে। পুরা পাঁচতলা বিল্ডিং এর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে খাওয়াতে হতো নাকি আমাকে। আর মার্কেটে নিয়ে গেলে কোন একটা গাড়ি পছন্দ হয়ে গেলে কিনে না দেয়া পর্যন্ত শুয়ে গড়াগড়ি দিয়ে সে কি কান্না। তাই বাবা-মা আমাদের দুই ভাই কে পাশের বাসায় রেখে যেতেন।

একদিন রোজার সময় ইফতারের আগ দিয়ে আব্দার করে বসলাম আজকে আমার রূহআফজার লাল শরবত লাগবে। বাবা বললেন, আজ নয় কাল আনবেন। আমার কথা হলো আজকে খেতে ইচ্ছা হয়েছে, কাল তো আর ইচ্ছা না হতেও পারে। রাগ করে ইফতার না করেই চলে গেলাম ঘরে। একটু পর শুনতে পেলাম মা বাবাকে বলছেন রূহআফজা না আনলে তিনিও আর খাবেন না। কি আর করা, বাধ্য হয়ে বাবা এক ঘন্টা পর কিনে আনলেন সেই রুহআফজা!

আর ক্লাস টু-তে ওঠার পরে চলে এলাম কলোনিতে। ছুটির দিনগুলোতে সকাল ১০টায় বাসা থেকে বের হতাম খেলতে, ফিরতাম দুপুর ২টায় খাবার আর গোসলের জন্যে, তারপর বিকাল ৪টায় আবার নিচে। সন্ধ্যেবেলা আজান দিলে ঘরে ফিরে নামাজ পড়তেই হবে, মা'র আদেশ। তবে রাতে কারেন্ট গেলেই বোনাস হিসেবে আবার নিচে নেমে অন্ধকারে টিলোএক্সপ্রেস (লুকোচুরি) খেলা। মা'র কথাই আসলে শুনিনি। মেয়ে নেই বলে তার আফসোসটা এখন বুঝি, ছেলে হিসেবে মায়ের বন্ধু হবার বদলে শুধু আব্দার করেই শেষ।

৫২১ দিন আগে শেষ মা'কে দেখেছিলাম! মাত্র হিসেব করে বের করলাম। সব দোষ ঐ দূরে থাকা মেঘ এর, কারণ তার অনুরোধেই আজ রাতটা মা'কে ভাবতে ভাবতে গানটা শুনতে শুনতে মন খারাপ করে কেটে গেলো। আবার ধন্যবাদ তাকেই, কারণ তার জন্যেই এই ভোরবেলায় মা'কে ফোন করে আমাদের ছোটবেলার একসাথে নৌকা বানানোর স্মৃতিচারণ করে তারপর গানটা দিলাম। মা'কে নিয়ে সেই পিছু ডাকা স্মৃতিগুলো এই গানটাকে সাথে করে আমার আজকের রাতটা নিয়ে গেলো, আবার ব্যস্ত একটা দিন আসছে সামনে। আজকেও ঘুমটা কম হবে।

আবার যে কবে দেখবো মা তোমায় জানি না। মন খারাপ হলেই প্লেন থেকে নেমেই তোমায় আর বাবাকে কিভাবে এয়ারপোর্টে দেখবো, সেই দৃশ্য কল্পনা করেই কাটাই। আরো ১৭৫, কিংবা ৩৫০ দিন হয়তো এভাবে কল্পনা করতে হবে এবারের মতো। তারপর ৩০ দিন স্বপ্নের মতো কেটে যাবে, এরপর আবার শুরু হবে কল্পনা আর দিন গুনে প্রবাসের জড়-জীবন।

ভালবাসি মা তোমায়।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×