আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দেবো না ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইবো কেশ, বেণী যাবে যবে খুলিতে।।
তোমার সুরের নেশায় যখন, ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিবো তখন, তোমার বক্ষে দুলিতে।।
আসিবে তোমার পরমোৎসব – কত প্রিয়জন কে জানে,
মনে পড়ে যাবে কোন সে ভিখারি পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুঞ্জ-পথে যেতে হায়, চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন মরে পড়ে আছে তোমার পথের ধূলিতে।।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



