মেঘ নেমে এলো তার জানালার কাছে
হাওয়া ডেকে নিল তার আলগোছে মন
কি জানি তোমার মনে আছে কি না আছে
মুখে যে বলেনি কিছু আমি সেই জন
শুকনো পাতাতে হওয়া সারাটি দুপুর
যার লোভে বাজিয়েছে কিশোরী নূপুর
যার টানে ভাসে ঘর ও দুটি নয়ন
তুমি কি জাননা শুধু আমি সেই জন
ছলকে উঠেছে জল দুলছে বাতাস
বলে যাও তার কথা ধরনী আকাশ
তোমার পায়ের কাছে হে মহাজীবন
রেখেছি আমার প্রেম আমিই সে জন
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



