ইচ্ছে গাড়ি দিচ্ছে তাড়া, টুকরো একটা ভোর
আমার পাশে এইতো আমি, দুজনের সফর
ব্যাগে নিলাম হালকা টি-শার্ট, আলগা অভিমান
ওই গাছের কাছে সবুজ ঝালর, ঢেউয়ের কাছে স্নান।
বৃষ্টিবিদায় বৃষ্টিবিদায়
ভিজি আমারই মতন, কি আসে যায়!
নোনা হওয়ার ঝাক, এলোমেলো হুল ফোটাক
সন্ধ্যেয় ঠিক আন্তরিক
সূর্য ছোয়া-রা, কত সহজ ফোয়ারা
খেলনা মন - আপনজন।
দেয়ালে দাগ, নষ্ট পরাগ, সোনার কাঠির ছাপ
ভাঙ্গা কাপে কুড়িয়ে পেলাম তিনটে চারটে কাপ
সিক্স পকেটে কোনখানে ঠিক কোন গলিতে ভুল
এই অল্প শ্বাসের থু দিয়েছি ভাসান বেলার চুল।
বৃষ্টিবিদায় বৃষ্টিবিদায়
ভিজি আমারই মতন, কি আসে যায়!
- অপরাজিতা তুমি
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




