উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি কোবতে
২১ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন স্কুলে পড়তাম, সিক্সে নাকি এইটে যেন, এক সিনিয়র আপুর কাছ থেকে কোবতেটা পেয়েছিলাম। শুনেছি উনি নাকি উনার সিনিয়র একজনের কাছে পেয়েছেন। কে জানে, কত জুনিয়রদের কাছ পর্যন্ত কোবতেটা গিয়েছে।
কোবতে পড়ে এত অবাক হয়েছিলাম। মানুষ এমন করতে পারে! কিন্তু পরে টিভিতে অনেক নাটক-সিনেমা দেখে বুঝেছিলাম কথাটা খুব খুব সত্যি। তারপরও আমি ভাবতাম একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু আজ চৌদ্দ-পনর বছর পর এসে দেখি কিছুই বদলায়নি।
আমার ভাবনাটায় বেশ বড়-সড় একটা ভুল ছিল। আমি ভাবতাম
মানুষ কিভাবে এমন করে! তারা তো আসলে মানুষ ছিল না। তারা ছিল রাজাকার।
তবে সান্ত্বনা একটাই। কোবতের শেষটুকুর মতই তাদের পরিণতি হবে।
উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই কোবতে
আবে হালায় বাইড়া গেছস
তালগাছ ভি ছাইড়া গেছস
আব্বে রাজাকারের পোলা
দেখতে তোরে লাগছে ঠোলা
তুই বি হালায় মন্তী হয়্যা
সিংহাসনে আছস বয়্যা
একাত্তুরে চামচা ছিলি
খাইতি তখন পানের খিলি
খান সেনাদের লগে নিয়া
ফূর্তি তুমি করতা গিয়া
সেই তুমি আইজ জিগিড় পারো
সুযোগমত মানুষ মারো
দেশ দরদী নেতা সেজে
ঘুইরা বেড়াও ডবল তেজে
চামচা তোমার হাজার হাজার
ভাবটা এখন মহারাজার
লাত্থি ওষ্ঠা খায়া খায়া
নাইক্যা তোমার সরম হায়া
একাত্তুরে ছিলা খুনী
তুমি হালায় বহুত গুণী
যতই তুমি হও না টেডি
তোমার লেইগ্যা দোজখ রেডি।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন