আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো
আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ
থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা তাকে
ছেলেটাকে ভালোবাসা সাধতো যখন
কড়া চোখে তার দিকে তাকিয়ে তখন
কঠিন বকুনি দিতো ছেলেটা তাকে
ভালোবাসে নি
ছেলেটা তাকে
এত অবহেলা আর অপমানে
কখনো সে একটুও যায় নি দমে
মেয়েটার আরাধনা ছিল ছেলেটা
ভালোবাসে নি
ছেলেটা তাকে
একদিন চারদিকে খবর হলো
কোথায় মেয়েটা আছে কেউ জানে না
কেউ বলে পাখি হয়ে উড়ে গেছে সে
উড়ে গেছে সে
পাখি হয়ে
এ কাহিনি আমাকে যে শুনিয়েছিল
আমিও যে তাকে আর পাই নি খুঁজে
পাখি হয়ে সেও গেছে আকাশে উড়ে
উড়ে গেছে সে
পাখি হয়ে
উড়ে গেছে সে
ভালো বাসি নি
আমি তাকে
থাকতো ছায়ার মতো পাশে পাশে
বলতো সে ভালোবাসে জীবন দিয়ে
কিন্তু আমি যে তাকে ভালোবাসি নি
ভালোবাসিনি
আমি তাকে
উড়ে গেছে সে
পাখি হয়ে
৩০ জানুয়ারি ২০২৬
কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্মুদ
গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - ভালোবাসেনি - খলিল মাহ্মুদ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


