শিরোনামের তিনটি শব্দের অর্থ ভিন্ন এবং এই তিনটি শব্দে একটি অন্যটির সাথে সম্পৃক্ত না। আমাদের দেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সনে। অনেক ত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি।
সে সময় কিছু গাদ্দার এ দেশকে স্বাধীন হতে দিতে চায়নি। তাদের কথা পাকিস্তান ই ভাল। দেশ ভাঙার দরকার নেই।
শকুনের দোআয় গরু মরে না। দেশ স্বাধীন হল। আমরা আজ স্বাধীন। দেশ স্বাধীন হলেও সেই গাদ্দার গুলো এখনো সহি সালামতে এ দেশেই অবস্থান করছে। মাঝে মাঝে এরা আবার গলা বাড়িয়ে কথা বলে। যারা প্রানের বিনিময়ে দেশ কে স্বাধীন করেছে, তারা নাকি নারী লোভে আর ভারতের তাবেদারী করার জন্যে যুদ্ধে গিয়েছিল।
চুরি চুরি আরো সিনা জুরি।
কিছু চিহ্নিত দেশের স্বাধীনতা বিরোধী লোক এই দেশেই যে দল গঠন করেছে সেটা ইসলামের নাম ভাঙিয়ে করা হয়েছে। এটা খুব পরিস্কার যে,
"ইসলাম আর জামাত এক নয়"
জামাতকে ইসলামী দল বলা যাবে না। কারণ তারা ইসলামের পুরো নিয়ম মেনে চলে না। ক্ষমতা আর রাজনীতির স্বার্ধে তারা ইসলামের নাম নিয়ে চলে। জামাতের সাথে ইসলামকে সম্পৃক্ত করে ইসলামকে অসম্মান করা হচ্ছে।
যেহেতো আমাদের সবার জানা যে এরা দেশ স্বাধীন হওয়ার সময় তার বিরোধিতা করেছে, তাহলে আমাদের সেই দেশেই কেন তাদেরকে রাজনীতি করার সূযোগ দেয়া হবে? এদেরকে ভোট দেওয়া মানে হল স্বাধীনতা বিরোধিদের ভোট দেওয়া।
তাই জামাতের রাজনীতি নিষিদ্ধ করা উচিৎ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


