বাচ্চা কালের অনুভুতি ফিরে পাবার আকুতি !
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলায় এমন অনেক অভিজ্ঞতা হয়, বড় হওয়ার পর যা আর ফিরে পাওয়া যায় না ( যেমনঃ বিসানায় হিসু করা, কোলে চরে বেড়ান, ইউনিফরম হিসেবে হাফ প্যান্ট পড়ে স্কুলে যাওয়া ইত্যাদি )। অন্তত প্রত্যক্ষভাবে তো পাওয়া যায়ই না । এইসব অভিজ্ঞতাগুলো বড় হওয়ার পর মনে থাকলেও, অভিজ্ঞতা কালীন অনুভুতিসমূহ মনে না থাকারই কথা। কারন ওই বয়সে অনুভুতিগুলো অতটা তীক্ষ্ণ হয় না। মানে না হওয়াটাই স্বাভাবিক।সেরকমই একটি অভিজ্ঞতা হল সেলুনে গিয়ে চেয়ারের হাতলের ওপর দেয়া কাঠের পাটাতনে বসে চুল কাটানো । বাংলাদেশে ৯০ এর দশক বা তার আগে জন্মানো প্রায় সকল শিশুর এটি একটি সাধারণ অভিজ্ঞতা। বলা বাহুল্য ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেরই এই অভিজ্ঞতা আছে বলে মনে করি।এখন কথা হল কাঠের পাটাতনে বসে চুল কাটানোর অনুভুতি কেমন হতে পারে ? ছোটবেলায় তো এভাবে কখন চিন্তা করা হয় নি, তাই অনুভুতির প্রশ্নও আসে নি । “আপনার অনুভুতি কি” – বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম বহুল আলোচিত একটি প্রশ্ন। কাজেই নিজের অনুভুতি প্রকাশ করতে পারা আসলেই একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে । শুধু অনুভুতি প্রকাশ করলেই হবে না, একইসাথে জাতির উদ্দেশ্যে কিছু বলতেও হবে।আমিও অনুভুতি প্রকাশ করতে চাই, জাতিকে দু’লাইন শোনাতেও চাই !! আমাকে সুযোগ দেয়া হোক। মানে আমকে ১০ ফুট লম্বা নাপিত এনে দেয়া হোক, যিনি ৫ ফুট উঁচু চেয়ারে চুল কাটান !!আমি অনুভুতি সংগ্রহ করতে চাই !!আমার কথা শুনে মনে হতে পারে আজ আমি চুল কাটিয়েছি এবং কোন এক বাচ্চাকে পাটাতনে বসে চুল কাটাতে দেখেছি। যুক্তিসঙ্গত ধারনা!!

কারন আজ শুক্রবার। এইদিনে বাংলাদেশে জত মানুষ চুল কাটায়, সপ্তাহের অন্যদিন গুলতে অতটা কাটায় না। ছুটির দিন বলে কথা !! তবে কথা সত্য নয়। চুল আমি সপ্তাহ খানেক আগেই কাটিয়েছি । অবশ্য ওই দিন কোন বাচ্চাকে পাটাতনে বসা দেখি নি। মনে হয় আজ কাল এই রীতি আর নাই। এখন তো অত্যাধুনিক চেয়ারে বসে চুল কাটানো হয়।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুন