-----------------------------------------------------------------------
যে আশঙ্কা করছিলাম সেটাই বাস্তবে রূপ নিলো। প্রশাসনের দৃষ্টিকে এড়িয়ে স্থানীয় ইউপি সদস্যর সমঝোতায় মাত্র ৩০০০০/-(ত্রিশ হাজার টাকা) বিনিময়ে রাতের আধারে বাল্য বিয়ের মতো ন্যাক্কারজনক একটি ঘটনার মীমাংসা করা হয়েছে আজ। রাত আনুমানিক ৯.০০টায়। মীমাংসা কারীদের অনুরোধ করার পরেও তারা এই ন্যক্কারজনক কাজের উস্কানিদাতা হিসেবে কাজ করেছে।বিষয়টি উপজেলা প্রশাসন কে জানানো হয়েছে।আশা করি প্রশাসন স্ব-উদ্যাগে বিষয়টির সুরাহা করবে।
পুর্ববর্তী পোষ্ট
বাল্য বিয়ের চমকপ্রদ ঘটনা
--------------**--------------------------
গত ০৫/০৩/২০১৮খ্রিঃ বগুড়া জেলার সোনাতলা থানার কাবিলপুর (পৌর) এলাকার মো: হারুন মিয়া(৫০) পিতা: মো: জিল্লার রহমান রাতের আধারে নিজ বাড়িতে ডেকে নিয়ে কৌশলে একই এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী মোছা: নিমা আক্তার (১১) পিতা: মো: চুন্নু মিয়া কে বিয়ে করে।বিয়ে রেজিস্ট্রি না হলেও স্থানীয় আমলীতলা কওমী মাদ্রাসার মৌলভী এই নিন্দনীয় কাজে সহযোগিতার মাধ্যমে বিয়ের কাজ সম্পূর্ণ করে।কিন্তু বিয়ের বিষয়ে চুন্নু মিয়া ও তার পরিবার ছিলো সম্পূর্ণ অজ্ঞাত।পরেরদিন সকালে মেয়ে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করলে বিষয়টি ফাস হয়।ইতিপূর্বে এই হারুন মিয়া অল্পবয়স্ক আরো ২ টি বিয়ে করেছিলো।বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকতাকে অবহিত করা হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করেছেন। হারুন মিয়ার বাড়িতে পুলিশি অভিযান চললেও হারুন মিয়া বা তার পরিবার কিংবা মৌলভী কেউই গ্রেফতার হয়নি।বিষয়টির সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হোক।ফাঁকফোকর দিয়ে বিষয়টি যেন মিমাংসা বা অন্যদিকে প্রভাহিত না হয় সে জন্য জোর দাবি রাখছি কর্তৃপক্ষের নিকট।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



