তুমি কি শুনতে পাও শীতার্ত মানুষের কান্না। ভুপেন হাজারিকার জনপ্রিয় একটি গানের কলি মনে পড়ে গেল। 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু।' এই কথাটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যখন দেখি মেহনতি শ্রমিক সমাজের দুর্দশাগ্রস্ত অবস্থা। যখন দেখি দেশের মানুষ ফুটপাতে তীব্র শীতে নিজের জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছে। মেহনতি শ্রমিক ও সমাজের জন্য রাষ্ট্রও তেমন নজর দেয়না। যদিও তাদের ঘামে গড়ে ওঠে দেশ। মানুষ মানুষের জন্য এটি সৃষ্টি কর্তারই সৃষ্টি। একজন মানুষ অন্য জনের সহযোগিতায় ভাল পজিশন এ আসবে এটিই স্বাভাবিক নিয়ম। কিন্তু আজ আমাদের মনুষ্যত্ব ক্রমে ক্রমে ধ্বংস হচ্ছে।
আমরা যখন দেখি দেশের খেটে খাওয়া মানুষ একটু গরম কাপড়ের জন্য অধির অপেক্ষায় থাকছে এবং তীব্র শীতের কারণে কোথাও মানুষ মারা যাচ্ছে। তখন খারাপ লাগে। যাদের মানবিকতা রয়েছে, মনুষ্যত্ব আছে তাদেরই কেবল খারাপ লাগবে। আর যখন দেখি সেই শীতার্তদের কম্বলের জন্য বরাদ্দের টাকা উধাও অথবা কারো পকেটে কিংবা নিজস্ব অ্যাকাউন্টে তখন তাদের ধিক্কার দেয়া ছাড়া কিছু থাকে না।
একটু গরম কাপড়ের জন্য অনেক মানুষ কাঁদছে। তাদের কান্না কি তোমরা শুনতে পাও? আমি শুনতে পাই; তাদের কান্নায় আমাকে কাঁদায়।
তাই আসুন আমরা যারা প্রভাবশালী বা দান করার মত সামর্থ্য আছে তারা গরিব, দুঃখি, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াই সেই সব গরিব দুঃখী মানুষের পাশে যারা শীতে একটি কম্বল কিনতে পারে না। পুরো শীতকাল যাদের কম্বল ছাড়া কাটে, প্রচণ্ড শীতে যারা থর থর করে কাঁপে তাদের পাশে। তুমি কি শুনতে পাও শীতার্ত মানুষের কান্না। ভুপেন হাজারিকার জনপ্রিয় একটি গানের কলি মনে পড়ে গেল। 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ কি পেতে পারে না ও বন্ধু।' এই কথাটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হয় যখন দেখি মেহনতি শ্রমিক সমাজের দুর্দশাগ্রস্ত অবস্থা। যখন দেখি দেশের মানুষ ফুটপাতে তীব্র শীতে নিজের জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছে। মেহনতি শ্রমিক ও সমাজের জন্য রাষ্ট্রও তেমন নজর দেয়না। যদিও তাদের ঘামে গড়ে ওঠে দেশ। মানুষ মানুষের জন্য এটি সৃষ্টি কর্তারই সৃষ্টি। একজন মানুষ অন্য জনের সহযোগিতায় ভাল পজিশন এ আসবে এটিই স্বাভাবিক নিয়ম। কিন্তু আজ আমাদের মনুষ্যত্ব ক্রমে ক্রমে ধ্বংস হচ্ছে।
আমরা যখন দেখি দেশের খেটে খাওয়া মানুষ একটু গরম কাপড়ের জন্য অধির অপেক্ষায় থাকছে এবং তীব্র শীতের কারণে কোথাও মানুষ মারা যাচ্ছে। তখন খারাপ লাগে। যাদের মানবিকতা রয়েছে, মনুষ্যত্ব আছে তাদেরই কেবল খারাপ লাগবে। আর যখন দেখি সেই শীতার্তদের কম্বলের জন্য বরাদ্দের টাকা উধাও অথবা কারো পকেটে কিংবা নিজস্ব অ্যাকাউন্টে তখন তাদের ধিক্কার দেয়া ছাড়া কিছু থাকে না।
একটু গরম কাপড়ের জন্য অনেক মানুষ কাঁদছে। তাদের কান্না কি তোমরা শুনতে পাও? আমি শুনতে পাই; তাদের কান্নায় আমাকে কাঁদায়।
তাই আসুন আমরা যারা প্রভাবশালী বা দান করার মত সামর্থ্য আছে তারা গরিব, দুঃখি, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াই সেই সব গরিব দুঃখী মানুষের পাশে যারা শীতে একটি কম্বল কিনতে পারে না। পুরো শীতকাল যাদের কম্বল ছাড়া কাটে, প্রচণ্ড শীতে যারা থর থর করে কাঁপে তাদের পাশে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।