
১ মাস থেকে সামুর সাথে আছি। খুব নতুন একজন ব্লগার। ১ মাসে ২০ টি পোষ্ট করেছি। আমি জানি আমি মোটেও ভাল লেখালেখি করতে পারিনা। তাই আমার জন্য ব্লগ না, তবুও আছি পাঠক হিসেবে। পড়তে পড়তে যখন লেখার জন্য মন ছটফট করে তখন দু এক কলম লিখি। আসলে ভারচুয়াল জগতে কেউ কাউ কে মনে রাখে না। আর আমি সবে মাত্র নতুন ব্লগার। আমাকে আর কেই বা মনে রাখবে। মনে রাখার কোন প্রশ্নই আসে না।
আসল কথা হচ্ছে, আমার সামনে এস এস সি পরীক্ষা। আমি বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। সারা বছর পড়াশুনা করি নাই। আমার মনে হয় ভাল করে ১ টি অধ্যায়ও পড়ি নাই। আমার না পড়ার পেছনে বিশাল বড় এক কারণ আছে সেই কারণ বললে অনেকেই আমার উপর আংগুল তুলবেন। বলবেন যে আমারই সব ভুল ছিল। আসলে ভুল কার ছিল সেটা চোখে না দেখলে বোঝা যাবে না। আমার পড়াশুনার অবনতির পেছনে কিছু মানুষের হাত আছে। কাদের আছে তাদের কথা না ই বা বললাম।
আমার এস সি পরীক্ষার আর মাত্র ৫৮ দিন বাকি আছে। এই ৫৮ দিনে যা করার করতে হবে। সামুর সকলের কাছে আমি দোয়া চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আপাতত বিদায় সামু।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




