somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্নপূরীতে স্বপ্ন

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি যেখানে বসে আছি তার বর্ণনা করা যাক। চারপাশে অনেক বাতাশ হচ্ছে, রোদ প্রচুর, আমি বাগানের পাশে একটি কক্ষে বসে আছি। জানালা দিয়ে শীতল বাতাস আসছে। দেয়ালে ঝুলানো রয়েছে রবিন্দ্রনাথ ঠাকুরের ছবি তার পাশেই রয়েছে কাজী নজরুল ইসলামের একটি ছবি, তার একটু নিচে একটি ক্যালেন্ডার। এবার নিশ্চই ভাবছেন আমি এগুলো কেন বলছি? হ্যা বলছি এ জন্যই আমি ঘুরতে এসেছি স্বপ্নপূরী। স্বপ্নপুরীতে সব স্বপ্নের মত মনে হবে এটাই স্বাভাবিক কিন্তু আমি তেমন কিছুই দেখছি না। সবাই অনেক টাকা খরচ করে স্বপ্নপুরীতে আসে ঘুরতে কিন্তু তারা যে কেন টাকা খরচ করে সেটাই বুঝতেছিলাম না।

আমি সকালে বের হলাম, সবকিছু একটু ঘুরে দেখবো বলে। এক জায়গায় দাঁড়িয়ে আছি এমন সময় একটি মাঝ বয়সী মেয়ে এসে বলল এই যে শুনছেন, আপনাকেই বলছি। আমার কপালের টিপ টা একটু ঠিক করে দেবেন? আমি কিছুক্ষণ থমকে দাঁড়ালাম, ভাবলাম বোধহয় স্বপ্ন দেখছি কিন্তু পরক্ষনেই মেয়েটি আবার চেঁচিয়ে বললো প্লিজ একটু তাড়াতাড়ি করুন। আমি মেয়েটির কপালের টিপ ঠিক করে দিলাম। মেয়েটি আমার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। বলে গেল, এটা যেন এখন না দেখি পরে কোন এক সময় দেখি। আমি দেরি না করে সোজা রুমে চলে এলাম। মেয়েটি আমায় একটি চিঠি লিখেছে।

প্রিয় অপরিচিত,
আপনি হয়তো ভাবছেন অপরিচিত কেন লিখলাম আসলে আমি আপনার নাম ঠিকানা কিছুই জানি না তাই লিখলাম। এবার আমার কথা গুলো মন দিয়ে শুনুন। আমি গত কাল আপনাকে প্রথম দেখেছি। আপনি যখন আপনার রুমের বারান্দায় বসে ছিলেন তখন আপনাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। বিশেষ করে আপনার কথা বলার ধরণ র হাসিটা। সত্যি কথা বলতে আমি আপনার প্রেমে পড়েছি। আর অনেক ভালোবেসেও ফেলেছি। আমি আমার ঠিকানা দিচ্ছি। যদি আমার মনের অবস্থা আর অনুভূতি গুলো বুঝতে পারেন তবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি অপেক্ষায় থাকবো।

নামঃ রোদ্রি নীলা
ঠিকানাঃ আপনার বুকের বামপাশটায়।
মোবাইলঃ ০১৭০০০০০০০০
ইতি,
আপনার অপরিচিত মেয়ে

চিঠি পড়ে আমার জানা হয়ে গেছে মেয়েটির নাম রোদ্রি। আমি ভাবছিলাম কি করবো। যেহেতু মেয়েটি আমাকে ভালোবাসে সেহেতু আমারও তাকে ভালোবাসা উচিত। মেয়েটিকে ফোন করে দেখা করতে বললাম। মেয়েটি আমায় একটা সবুজে ঘেরা ঘাসের বাগানে যেতে বললো। সেখানে যাবো বলে রেডি হলাম। এমন সময় প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি স্বপ্নপূরীর গেস্ট হাউজের একটি রুমে শুয়ে আছি। বিদ্যুৎ চলে গেছে ফ্যান ঘুরছে না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এতক্ষণ তাহলে যেগুলো দেখেছি সব স্বপ্ন ছিল। স্বপ্নপূরীতে বোধহয় এমনি ঘটে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

×