somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শান্তির দেশ বাংলাদেশ

২৬ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের বাংলাদেশ আসলে সবুজের দেশ যেখানে শুধু সবুজ দিয়ে ঘেরা সব কিছু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন হয়। আমাদের দেশের মত শান্তির দেশ বোধহয় আর কোথায় খুজে পাওয়া যাবে না এই কথা আমার নয় এই কথা বলেছেন অনেক কবি সাহিত্যিক। হ্যা ঠিক তাই আমাদের দেশের মত শান্তির দেশ আর কোথাও নেই। আমাদের দেশে প্রতিদিন ব্লগার খুন হয় অন্য দেশে হয় কি? আমাদের দেশের দৈনিক পত্রিকা গুলোর প্রথম পাতায় বড় বড় করে লেখা থাকে "রহিম মিয়াকে কুপিয়ে হত্যা করলো নিজের সন্তান" "জমি নিয়ে ছোট ভাই বড় ভাইয়ের মাথা ফাটালো" "ছাত্র লীগের দু পক্ষের সংঘর্ষে এত জন আহত এত জন নিহত" "অমুক জায়গায় ভোট কেন্দ্র দখল করে নিয়েছে জামায়াত শিবির" " ধানের শীষে ভোট না দেওয়ায় কুদ্দুস মিয়াকে হত্যা" "নৌকা মার্কায় ভোট না দেওয়ায় করিম মিয়াকে হুমকি" "মুক্ত চিন্তার লেখক এবং প্রকাশক দীপন কে হত্যা করা হয়েছে" আরো শুনতে চান? থাক আরেকদিন বলবো। তাহলে এবার নিজের মাথার বুদ্ধি খাটিয়ে বিচার করুন আমাদের দেশ কত শান্তির দেশ। আর কোন দেশে এমন শান্তি নেই।

আমাদের দেশের মানুষের নিরাপত্তার জন্য সাময়িক ভাবে ফেসবুক বন্ধ করে দেওয়া হলো। ফেসবুক বন্ধ করে অপরাধ কমানোর চেষ্টা করলেন মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই অপরাধ কি কমেছে? যেখানের ভালো ভালো দেশে নতুন তথ্য প্রযুক্তি ব্যাবহার করে অপরাধী কে ধরা হয় কিংবা চিহ্নিত করা হয় আর আমাদের দেশে অপরাধ কমানোর জন্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়। তাহলে একবার ভাবুন আমরা কত এগিয়ে গেছি। আমাদের দেশের সাথে অন্য দেশের তুলনাই হয় না আমরা নিজেরাই নিজেদের তুলনা।

এবার আসি আরেক প্রসঙ্গে , কি ব্যাপার বিরক্ত হচ্ছেন নাকি? যদি বিরক্ত হন তাহলে এক গ্লাস পানি খেয়ে আবার পড়া শুরু করুন। আমাদের প্রাণ প্রিয় এবং আমার ক্রাশ তারানা হালিম দেশের সকল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিঃ করতে বলেছেন, আরে ভাই বুজেন নাই?? এইটা মোবাইল সিম গাছের সিম না। সিম রেজিঃ করতে বলেছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধী কে সহজে চিহ্নিত করা। যারা বিভিন্ন অপরাধ করতেছে তাদের নজরে আনা। এখন আরেকবার ভাবুন আমাদের দেশে কত সুন্দর সুন্দর বুদ্ধি বের করে মন্ত্রী সাহেবরা।

তনু নামের এক কলেজ ছাত্রী ধর্ষিত হলো কয়েকদিন সেই নিয়ে অনেক আন্দোলন হলো বিচার হলো না। আমরা বাঙালী আজ একটা টপিক নিয়ে আন্দোলন করছি কাল আরেকটা নতুন টপিক চলে আসলো আর আগের টপিক আমরা ভূলে গেলাম। আমরা দেশ প্রেমিক দেশের নামে কেউ কিছু বললে তাকে এক কোপে খতম করে দেই।

একবার আমি গেলাম বিতর্ক করতে সেখানে বিতর্কের বিষয় ছিল " সচেতনতাই পারে দুর্নীতি মুক্ত দেশ গড়তে"। আমি বিতর্কের পক্ষে অবস্থান করেছিলাম দুঃখের বিষয় এত ভালো বিতর্ক করার পরেও আমরা হেরে যাই। আমাদের হেরে যাবার কারণ ছিল যারা বিচারক ছিল তাদের মধ্যে এক বিচারকের মেয়ে ছিল বিপক্ষের দলে। আমার এখনো হাসি পায় ঐ বিতর্কের কথা মনে পড়লে। দুর্নীতি নিয়ে বিতর্ক আর সেখানেই বিচারকরা দুর্নীতি করে। আজব মানুষ, আজব দেশ, আজব সমাজ, আর আজব মন মানসিকতা নিয়ে বেঁচে আছি আমরা।

যতদিন না আমাদের মন মানসিকতার পরিবর্তন হবে ততদিন আমরা সচেতন হতে পারব না এবং দেশ ও সমাজের উন্নতি ঘটাতে পারবো না। তাই আসুন নিজে সচেতন হই এবং অন্য কে সচেতন করি এবং সর্বশেষ সুন্দর শান্তিময় সমাজ এবং দেশ গড়ি।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×