স্বরাষ্ট্রমন্ত্রী কি আদৌ আওয়ামী রাজনীতি ভুলে গেলেন ? যেখানে প্রধানমন্ত্রী পুরষ্কার প্রদান অনুষ্ঠানে ডিসি হারুনকে প্রেসিডেন্ট গোল্ড মেডেল দেওয়ার পরও বললেন পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যাবহার করা হয়নি এবং হবেও না তখন বুঝা গেল তিনি অতি সত্য কথা বলেছেন কারন এটাই আওয়ামী রাজনীতি মিথ্যা কথাটা খুব সুন্দর করে বলা ! কিন্তু যখন মখা আলমগীর বলল বিরোধী দলীয় চীফ হুইফ জয়নাল আবেদিনকে পেটানোর জন্যই ডিসি হারুনকে গোল্ড মেডেল দেয়া হয়েছে তখন বুঝলাম এটাও অতীব সত্য কথা এবং তা বলার সাহস আলমগীর সাহেবের হয়েছে সঙ্গে সঙ্গে এটাও বুঝলাম এখনও মখা সাহেব আওয়ামী রাজনীতি পুরোপুরি শিখতে পারেন নি ! ! সব যায়গায় দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা হচ্ছে কিন্তু তিনি আগে অনেক সমালোচনাযোগ্য কাজ করলেও এই প্রথম একটা সত্য কথা বললেন হয়তবা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য না হতে পেরেই তিনি আওয়ামী রাজনীতির ধারা পরিত্যাগ করতে চাচ্ছেন সবাই বুঝতে পেরেছে হারুনকে কেন মেডেল দেয়া হচ্ছে কিন্তু তারপরও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবেনা বক্তব্যের সমালোচনা না করে যারা মখার সমালোচনা করছেন তারা চোখ থাকতেও অন্ধ অবস্থায় আছেন যে পুলিশ অফিসার ছাত্রলীগ কতৃক বিশ্পজিত কে মারার সময় চুপ করে অন্য দিকে তাকিয়ে থেকে দায়িত্বপালন করে চীফ হুইপকে শুয়োরের বাচ্চা থাপরায়ে দাঁত ফেলে দেব বলার সত্সাহস রাখে তারচেয়ে মেডেল পাওয়ার যোগ্য পুলিশ অফিসার বাংলাদেশে আর নাই এটা নিঃসন্দেহ তাই তাকে পুরষ্কার দেওয়ার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী এবং এব্যাপারে বিরল সত্য বলার জন্য জয়তু স্বরাষ্ট্রমন্ত্রী !
আওয়ামী রাজনীতি ভুলে যাওয়া একজন স্বরাষ্ট্রমন্ত্রী !
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।