somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রানাডায় মুসলিম সংস্কৃতির পুনর্জাগরণ

০৮ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন থেকে হাজার বছর আগে স্পেন ছিল একটি মুসলিম সাম্রাজ্য। উত্তর আফ্রিকার মুসলমান শাসকরা ছিল স্পেনের ভাগ্যবিধাতা। একসময় মুসলিম রাজশক্তি দুর্বল হয়ে পড়লে স্থানীয় খ্রিস্টানরা তাদের কাছ থেকে সাম্রাজ্য কেড়ে নেয়। অনেক রক্ত ঝরার মধ্য দিয়ে মুর মুসলমানরা বিতাড়িত হয় স্পেন বা ‘হিস্পানিয়া’ থেকে। ৭শ’ বছর ধরে মুসলিমশাসিত স্পেন এখন ইউরোপের স্বাধীন-সার্বভৌম খ্রিস্টান রাষ্ট্র।
তবে রাজনৈতিকভাবে স্পেন থেকে মুসলমানদের বিতাড়ন ঘটলেও মুসলিম সংস্কৃতিও যে তার সঙ্গে বিলুপ্ত হয়ে গেছে, তা বলা যাবে না। মুসলিম কবি-সাহিত্যিক, দার্শনিক, চিকিত্সক ও বিজ্ঞানীদের প্রভাব রয়ে গেছে স্পেনের ইতিহাসের পরতে পরতে। আর রাজরাজড়ারা নিশ্চিহ্ন হয়ে গেলেও সাধারণ মুসলমানদের উত্তরপুরুষরা স্পেনের মাটিতে বাস করছেন পুরুষানুক্রমিকভাবে। তারা বাস করছেন মূলত আন্দালুসিয়ায়।
আপনি যদি আবদুল হেদি বেনাত্তিয়ার চায়ের দোকানে বসে কিছুক্ষণ সময় কাটান, তাহলে ক্ষণিকের জন্য ভুলে যাবেন আসলে আপনি কোথায় আছেন। মনে হবে দেশটি স্পেন নয়, উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত কোনো জনপদ। চায়ের কাপে চামচের টিংটিং শব্দ, আরবি ভাষার আলাপচারিতা, কর্নেস ডি গাজেলা নামের বাদামের শাঁস। সোফায় হেলান দিয়ে বসে আছেন খদ্দেররা। সবাই হয় মরক্কোর বাসিন্দা অথবা তিউনিসিয়ান। কিন্তু আবদুল হেদির দোকান থেকে বেরিয়ে কয়েক পা হাঁটুন, দেখবেন আপনি আবার স্পেনে, গ্রানাডার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।
এই টিটেরিয়া বা চায়ের দোকানটি ওই এলাকার প্রায় এক ডজন চায়ের দোকানের মধ্যে একটি। ওখানকার মুসলিম সংস্কৃতির একটি বিশেষ স্মারক হিসেবে ধরা যায় এগুলোকে। এ যেন গ্রানাডায় উত্তর আফ্রিকার মুসলিম সংস্কৃতির রেনেসাঁ। আবদুল হেদি বেন্নাতিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘আমরা এখানে দোকান দেয়ার আগে এ রাস্তায় মানুষের খুব বেশি চলাচল ছিল না। বিশেষ করে সন্ধ্যার পর।’
জায়গাটায় ছিল দুনিয়ার সব বাজে আর বখাটের আড্ডা। বারাঙ্গনাদের উপদ্রবে ভরা। কিন্তু হেদির দাবি, তারা ওখানে যাওয়ার পর থেকে অবস্থার কিছুটা পরিবর্তন ঘটেছে। জায়গাটাকে তারা ভদ্রলোকের পদচারণার উপযোগী করে তুলেছেন। এখন এখানে আছে ঝকঝকে সব দোকানপাট; সন্ধ্যা হলেই জ্বলে ওঠে নানা রঙের আলো। মরক্কো আর তিউনিসিয়ায় তৈরি নানারকম হস্তশিল্পজাত দ্রব্যে দোকান ভর্তি। ক্যাসেট প্লেয়ারে বাজে আরবি সঙ্গীত। কেবল প্রার্থনার সময়টায় বন্ধ থাকে।
১৯৮০ সালে কালদেরিয়া নুয়েভায় প্রথম এসেছিল আবদুল হেদি বেনাত্তিয়ার মতো লোকেরা। তখন ওখানে জায়গার দাম ছিল প্রায় পানির দামেই। সে থেকেই শুরু অখ্যাত, অবজ্ঞাত ওই জায়গায় ইসলামিক আন্দালুসিয়ান সংস্কৃতির আধুনিকায়ন। বেনাত্তিয়া এমনিতেই তিউনিসিয়ান ইতিহাসবিদ, ওখানে ব্যবসা করছেন রেস্টুরেন্টের। ইতিহাসের আলোকেই তিনি বললেন, ‘গ্রানাডায় ইসলামী অনুশাসন অনুসৃত হচ্ছে। এটা সে ইসলাম, যা ৭ম থেকে ১৪ শতক পর্যন্ত উত্তর আফ্রিকায় প্রচলিত ছিল। ইসলামের সহিষ্ণুতা ও উদারতাই এই চর্চার মূল বিষয়।’
বিবিসি অবলম্বনে(আমার দেশ)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১০ রাত ৯:৪৬
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×