somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“রাজনৈতিক নেশা সকল নেশার চেয়ে ভয়ঙ্কর”

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই নেশা মুক্ত একটি সমাজ চাই, নেশায় আশক্ত একটি ছেলে বা মেয়ে তার পরিবারের মূল অশান্তির কারন হয়ে ধারায়, নেশায় আশক্ত ব্যাক্তি গুলো ভিন্ন ভিন্ন নেশায় আশক্ত হয়ে থাকে । নেশার অনেক গুলো প্রকার ভেদ আছে। যেমনঃ- কেউ সিগারেটের, কেউ মদের, কেউ আফিমের, কেউ হিরোইনের, কেউ গাজার, কেউ ফেন্সিডিলের, কেউ বা ইয়াবার ইত্যাদি।

একজন নেশায় আশক্ত ব্যাক্তির কাছে তার নেশার বস্তুটিই সবচেয়ে মূল্যবান ও সঠিক মনে হয়। নেশার ক্ষতিকর দিকটা তার কাছে খুবই তুচ্ছ মনে হয় অথবা হয় না। কেননা সে সেটির নেশায় আসক্ত।

ঠিক তেমনি ভাবে আমাদের মাঝেও কিছু আসক্তি লোক আছে যারা ভিবিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পিৃক্ত। যেমন আওয়ামি আসক্তি, বি এন পি আসক্তি, জামায়াত আসক্তি ইত্যাদি।

এ সমস্ত আসক্ত ব্যাক্তিরা তাদের দলের প্রতি এমন ভাবে আসক্ত হয় যেমনঃ গাজাখোর গাজার প্রতি আসক্ত, মদখোর মদের প্রতি আসক্ত, হিরোইন খোর হিরোইনের প্রতি আসক্ত, ঠিক তেমনি ভাবে সে তার দলের প্রতি আসক্ত।

একজন আওয়ামী আসক্ত ব্যাক্তির কাছে যদি বলা হয় যে শেখ হাসিনা বিশ্বজিৎকে দেখতে গেলনা অথচ নাস্তিক রাজীব (থাবা বাবা ) কে দেখতে গেল এটা ঠিক হয়নি, এই বেঠিকটা একজন আওয়ামী আসক্তকে যতই বুজানো হওক না কেন সে বুঝবে না।
তারমতে আওয়ামী সরকার যা করে তাই ঠিক, আর যা বিরুধীতা করে তা বেঠিক অতএব একজন আওয়ামী আসক্ত ব্যাক্তিধারা কখনোই তার দলের মধ্য থেকে মাত্র একটি দোষ বা মন্দ বের করা সম্ভব নয়।

ঠিক একই ভাবে বি এন পি আসক্ত একজন লোক কে যদি বলা হয় তারেক জিয়ার অপকর্মের কথা, তারেক জিয়া হাওয়া ভবনে বসে যে পরিমান দূর্নীতি করেছে তা থেকে যদি একটি মাত্র উদাহরণ দেওয়া হয়, তারপরও সে স্বিকার করবে না যে তারেক জিয়া বিন্দু পরিমান দূর্নীতি করেছে।

একজন বিএনপি আসক্ত ব্যাক্তির মতে তারেক জিয়া তার ভাই কোকো অথবা ম্যাডাম খালেদা জিয়া কখনোই কোন দূর্নীতি করেনি এবং করতে পারে না। তারা যা করে তা সবই ঠিক অপর পক্ষে বিরোধী পক্ষ যা করে তা সবই বেঠিক।

অতএব একজন বিএনপি আসক্ত ব্যাক্তিধারা বিএনপির একটি ভুল খুজে বের করাও সম্ভব নয় কারন নেশায় আসক্ত ব্যাক্তির মত সেও তার দলের প্রতি আসক্ত আর একজন আসক্ত ব্যাক্তির কাছে নেশাটাই সব চেয়ে শ্রেষ্ঠ বস্তু যদিও নেশায় মৃত্যূ ঘটায়। তাতে কি আসে যায় তবুও সে নেশা করবেই।

কমবেশি সবাই যার যার দলের প্রতি বিশেষ ভাবে আসক্ত হয়ে থাকে। তবে ঐ সকল আসক্ত ব্যাক্তিদরে মধ্যে জামায়াত শিবির আসক্তরা আবার একটু ভিন্ন ধাচের হয়ে থাকে। অন্য আসক্ত ব্যাক্তিদের মত তারা শুধু দলের প্রতি একমুখি আসক্ত নয়, তাদের চিন্তাধারা দ্বিমুখি তাই তারা দ্বিমুখি আসক্ত, তারা মনে করে বাচঁলে গাজী আর মরলে শহীদ।

জামায়াত শিবির আসক্ত ব্যাক্তি গুলি সমাজের জন্য খুবই ভয়ঙ্কর হয় থাকে। তারা মনে করে ইসলাম তাদের বাপ দাদার সম্পত্তি আর এই সম্পত্তি রক্ষার দায়িত্ব একমাত্র তাদের ঘাড়েই অর্পিত হয়েছে, তাই তারা তাদের সম্পত্তি রক্ষা করতে গিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজে মরতে বা অন্যকে মারতে কোন প্রকার দিধা বোধ করেনা। হওক না সে যে কোন ধর্মের মারার আগে আল্লাহু আকবার বললেই হলো।

যুদ্ধ করে যদি শান্তি আনা যেত তাহলে নবীর (সঃ) গুষ্টি অত্যাচরী পাপী জালিম এজিদের হাতে শহীদ হতেন না। অ ভাই ভয়কে মোরা জয় করিব হেসে গোলা গুলির গুলিতে নয় গভির ভালবেসে।

সর্বশেষে একটি কথা না বললেই নয় বাংলাদেশে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আছে কিন্তু কোন দলআসক্তি নিরাময় কেন্দ্র নেই বিধায় এ জাতীয় আসক্তির সংখ্যা দিনে দিনে বেড়েই চলছে আমাদের দেশে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×