আল্লাহ সৃষ্টি করেছেন পৃথীবি আর আমরা সৃষ্টি করেছি দেশ । পৃথীবিতে যত বিভক্তি তা সৃষ্টি করেছি আমরা। যত বৈষম্য তা সৃষ্টি করেছি আমরাই। কালো এবং সাদার পার্থক্য আমরাই তৈরী করেছি, প্রকৃতি প্রকৃতিরমতই আছে আমরাই আমাদের জীবনকে জটিল করি আবার আমরা সহজ করি। আর এর জন্য আমরা দায়ী। চারিদিকে মারামারি, কাটাকাটি, যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা, সব কিছুর মূলে রয়েছি আমরা।
অভাবের তাড়নায় নিরন্ন মানুষগুলি গ্রাম ছেড়ে শহর মুখি হয় এক মুঠো ভাতের জন্য্, দুটো টাকার জন্য পেটের দায়ে তারা উচুতলাম মানুষের গোলাম বাদির কাজে নিযুক্ত হন। দিন রাত কাজ করেও তাদের সন্তুষ্টির পরিবর্তে পেতে হয় ধিক্কার, গরীব শুধু চোখের পানি ফেলার জন্য যুগে যুগে জন্মনেননি। এ যুগে অনাহার দুঃখি অনাহার ক্লিষ্ট দুঃখি মানুষগুলোকে জাগিয়ে তুলতে হবে।
আমাদের মাঝে মায়া মমতা বোধ বলতে কিছু নেই, থাকলে কেউ কাউকে ঠকাতাম না, কারো ক্ষতি কেউ করতাম না। কারো দুঃখে কেউ হাসতাম না কেউ লেপ, তোষকে, দালান কোঠায় ঘুমায় আবার কেউ রাস্তাঘাটে বিনা বিছানায় ইটের উপড় মাথা রেখে ঘুমায়। কেউ পোলাও কোর্মা ভাল খানা খেয়ে জীবন ধারন করে আবার কেউ ফেলে দেওয়া খাবারের আশায় থালা নিয়ে দ্বারে দ্বারে ঘুরে দুল ছাই খেয়ে তাড়িত হচ্ছে।
বিধির একি বিধান, আমাদের মানুষ প্রাণ কেন হবে এত নিরেট পাষান।
আল্লাহ আমাদের এমন একটা পৃথীবি দিয়েছেন। যেটা গোল। আর গোল বানিয়ে পৃথীবিকে একটি একক হিসেবে বানিয়েছেন যেন কোন সীমারেখা না থাকে। এই পৃথীবির জন্য তিনি যা পাঠিয়েছেন তা সকল মানুষের জন্য। যে সংবিধান পাঠিয়েছেন তা সারাবিশ্বের জন্য। যে নেতা পাঠিয়েছেন তা সারা বিশ্বের জন্য প্রযোজ্য। যে মুদ্রা পাঠিয়েছেন (খাদ্য দ্রব্য) তার চাহিদা সারা বিশ্বে একই। আর বিভক্তি করেছি শুধু আমরা। নিজেদের স্বার্থে। কেউ ক্ষমতার স্বার্থে।কেউ লোভের জন্য। কেউ ভোগের জন্য।
আসুন আমরা সম্মিলিতভাবে পৃথিবীকে বসবাসের যোগ্য করে গড়ে তুলি।
ফেইসবুক ফ্যান পেইজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



