somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক আসক্তদের জন্য ৫ চাকরি ...

৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবিবার সকাল৷ ফেসবুকে লগ ইন করে প্রথমেই বদলালেন ভাবনার ঘর, এরপর বন্ধুদের খবর নিতে বৃত্তান্তে ঢু মারা৷ হঠাৎই নজরে পড়লো আপনার বন্ধু নয় এমন কারো বৃত্তান্তের ছবিসম্ভারে চিহ্নিত হয়ে আছে আপনার বান্ধবী!

যেইভাবা সেই কাজ৷ নজর বোলানো অচেনা ব্যক্তির বৃত্তান্তে আর খুঁজে বের করা কিভাবে সে চেনে আপনার বান্ধবীকে কিংবা আপনি এবং সেই ব্যক্তির মধ্যে কোনো পারস্পরিক বন্ধু আছে কিনা৷

... এভাবে সকালের বেশ খানিকটা সময় আপনার চলে যাচ্ছে ফেসবুকেই৷ আজকাল অবশ্য অনেক প্রতিষ্ঠানই চাকরি দেবার আগে পরখ করে নেয় ফেসবুক, টুইটার বা সামাজিক নেটওয়ার্কিং সম্পর্কে প্রার্থীর জ্ঞানের মাত্রা৷ আবার অনেকে চাকরি দেবার পর অনুরোধ করে ফেসবুক, টুইটারে সময় একটু কম ব্যয় করতে৷ এই দোটানার মধ্যেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো কিন্তু ব্যস্ত সামাজিক নেটওয়ার্কিংকে জনপ্রিয় করতে৷ বিনা খরচায় মার্কেটিং এর জন্য সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলো হয়ে উঠেছে হটকেক

সে যাই হোক, বলছিলাম ফেসবুক আসক্তদের চাকরির কথা৷ সংবাদমাধ্যম থেকে শুরু করে প্রসাধনী বিক্রি- প্রায় সব ধরণের প্রতিষ্ঠানই এখন চায় ইন্টারনেটে তাদের পণ্যের প্রসার বাড়াতে৷ আর বর্তমানে বিনা খরচায় মার্কেটিং এর জন্য সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলো হয়ে উঠেছে হটকেক৷

কিন্তু সমস্যা হচ্ছে সবার মস্তিষ্কে আবার সামাজিক নেটওয়ার্কিং এর সহজ সমীকরণ ঢুকতে চায় না৷ আর তাই, ডাক পড়ে ফেসবুক, টুইটার আসক্তদের!

আচ্ছা বলুনতো বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? গুগলে সার্চ করুন৷ বিশাল সংখ্যক ফেসবুক ব্যবহারকারীর অনেকেই কিন্তু চাকরি খুঁজছে৷ অঞ্চলভেদে সেসব চাকরি প্রার্থীরা আবেদন করছে বিভিন্ন প্রতিষ্ঠানে৷ আজকাল সময় বাঁচাতে বা সেসব চাকরি প্রার্থীদের সম্পর্কে তথ্য খুঁজতে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো কিন্তু বেছে নেয় ফেসবুক প্রোফাইল৷ আর চাকরিদাতা প্রতিষ্ঠানটির এই কাজ সহজ করে দিতে পারে কোন এক ফেসবুক আসক্ত!

বর্তমানে সামাজিক নেটওয়ার্কিং এর জন্য রয়েছে অনেক সুযোগ৷ ফেসবুক, টুইটার, অর্কুটসহ অনেক ওয়েবসাইট৷ চাকরি দেবার আগে পরখ করে নেয় ফেসবুক, টুইটার বা সামাজিক নেটওয়ার্কিং সম্পর্কে প্রার্থীর জ্ঞানের মাত্রাএতসবের মধ্য থেকে সঠিক প্রতিষ্ঠানের জন্য সঠিক সামাজিক মাধ্যম কোনটি৷ আবার একাধিক মাধ্যম ব্যবহার করতে চাইলে প্রতিষ্ঠানটির কর্মপরিকল্পনা কেমন হওয়া চাই৷ ফেসবুক আসক্তদের জন্য আরেকটি কাজের সুযোগ৷ পদবী: সামাজিক মাধ্যম পরিকল্পনাকারী!

এবার বলবো সবচেয়ে লোভনীয় চাকরিটির কথা৷ ওবামার চেইঞ্জ তত্ত্বের সঙ্গে গলা মিলিয়ে অনেক প্রতিষ্ঠানই তাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং সেই সঙ্গে ইন্টারনেট নেটওয়ার্কিং এর কর্মপ্রণালিতে পরিবর্তন আনতে শুরু করেছে৷ ইন্টারনেট ব্যবস্থাকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে চায় তারা৷ আর তাই প্রয়োজন সামাজিক মিডিয়া সম্পর্কে জানে এরকম একজন বিশেষজ্ঞকে৷ হয়ে গেল! পদবী: এন্টারপ্রাইজ আর্কিটেক্ট৷

বিশ্বের প্রায় সব প্রতিষ্ঠানই তাদের গ্রাহক বা ভোক্তার কাছ থেকে পণ্য বা সেবা সম্পর্কে মতামত চায়৷ আর তাই গতানুগতিক চিঠিপত্র বা ই-মেইল (!) ব্যবস্থাকে সরিয়ে এখন চাই আরো স্বচ্ছ এবং গতিময় মাধ্যম৷ কি আর করা৷ গ্রাহক বা ভোক্তার জন্য তৈরি করো ফেসবুক পেইজ বা ব্লগ সাইট কিংবা টুইটার ফিড৷ আর সেগুলো দেখভাল করা এবং সেই সঙ্গে গ্রাহক বা ভোক্তার কাছ থেকে পাওয়া মতামতকে সঠিকভাবে উপস্থাপনের জন্য দরকার বিশেষজ্ঞ৷ পদবী: ইউজার অপারেশনস এনালিস্ট৷

চলুন বকবকানির ইতি টানি৷ সর্বশেষ পদটির নাম ডিরেক্টর অফ সোশ্যাল মিডিয়া৷ এই পদে যিনি অসীন হতে চান তাঁর অবশ্যই ব্লগিং, সামাজিক নেটওয়ার্কে মার্কেটিং কিংবা পডকাস্টের মতো বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে৷ জানতে হবে কিভাবে ব্যবসার স্বার্থে কাজে লাগানো যায় ফেসবুক, টুইটার, মাই স্পেস কিংবা ইউটিউটবকে৷

অনেক হলো৷ প্রশ্ন জাগতে পারে এতসব চাকরি পাবো কোথায়? এজন্যও ভরসা ইন্টারনেট৷ বাংলাদেশ, ভারত বা বিশ্বের যেকোন দেশে এখন বেশ জনপ্রিয় চাকরি খোঁজার ওয়েবসাইটগুলো৷ এসব সাইটে চাকরি খোঁজার সময় ব্যবহার করুন ‘‘সোশ্যাল মিডিয়া'', ‘‘ইন্টারঅ্যাকটিভ মার্কেটিং'', ‘‘নিউ মিডিয়া'' কিংবা ‘‘ব্র্যান্ডিং ম্যানেজার'' শব্দগুলো৷
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×